ভোটের জট খুলল না, পঞ্চায়েত মামলার রায়দান পিছনোয় বিপাকে রাজ্য সরকার
পঞ্চায়েত নির্বাচনের জট খুলল না বুধবারও। টানা দুদিন সিঙ্গল বেঞ্চে দিনভর মামলার শুনানি হলেও নিষ্পত্তি হল না পঞ্চায়েত মামলার।
পঞ্চায়েত নির্বাচনের জট খুলল না বুধবারও। টানা দুদিন সিঙ্গল বেঞ্চে দিনভর মামলার শুনানি হলেও নিষ্পত্তি হল না পঞ্চায়েত মামলার। ফলে এখনও পঞ্চায়েত নির্বাচনের ভাগ্য ঝুলে রইল হাইকোর্টে। এবং যথারীতি আরও একদিন পিছিয়ে গেল রায়দান। বৃহস্পতিবার সকাল থেকে ফের মামলার শুনানি হবে। এমতাবস্থায় পঞ্চায়েত ভোট পিছনো একপ্রকার পাকাপাকি হয়ে গেল।

7মঙ্গলবারের পর বুধবার সকাল থেকে বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে শুরু হয় পঞ্চায়েত মামলা। রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিনও জোর সওয়াল করেন ভোট প্রক্রিয়ার উপর আদালতের হস্তক্ষেপ নিয়ে। তিনি বলেল ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পর তার উপর হস্তক্ষেপ করতে পারে না আদালত। ফলে মামলাটির গ্রহণযোগ্যতাই নেই। তা নিয়ে বিচারপতির সঙ্গে বাদানুবাদ চলে দীর্ঘক্ষণ।
এদিন আবার রাজ্য সরকারের আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের জবাব দেন সিপিএমের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু বলেন, কমিশন তো তৃণমূলের বিরোধিতা করেনি। তাহলে কেন তৃণমূলের পক্ষে কমিশনের বিজ্ঞপ্তি মেনে নেওয়া সম্ভব হল না। কেনই বা রাতারাতি ভোলবদল করে বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল কমিশন। সেখানেই তো সমস্যা তৈরি হল।
বিজেপির আইনজীবী প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, আরও একদিন ভোট প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করল হাইকোর্টে। মহামান্য হাইকোর্টের উপর, দেশের বিচারব্যবস্থা এবং সংবিধানের উপর আমাদের বিশ্বাস রয়েছে। আমাদের বিশ্বাস, হাইকোর্টে সঠিক পথ দেখাবে। যেহেতু পঞ্চায়েত মামলা বিচারাধীন এর বেশি কিছু বলব না।












Click it and Unblock the Notifications