কালবৈশাখীর জেরে সতর্ক নবান্ন! এই উদ্যোগ নিল সরকার

প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্ক নবান্ন। রাজ্য প্রশাসনের সদর দফতর থেকে রাস্তায় নেমে কাজ করার নির্দেশ দেওয়ার হয়েছে সরকারি কর্মীদের। নবান্নের কন্ট্রোল রুম থেকেও নজরদারির কথা জানানো হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্ক নবান্ন। রাজ্য প্রশাসনের সদর দফতর থেকে রাস্তায় নেমে কাজ করার নির্দেশ দেওয়ার হয়েছে সরকারি কর্মীদের। নবান্নের কন্ট্রোল রুম থেকেও নজরদারির কথা জানানো হয়েছে।

কালবৈশাখীর জেরে সতর্ক নবান্ন! এই উদ্যোগ নিল সরকার

আবহাওয়া দফতরের তরফে বুধবার বিকেলে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা দেওয়া হয়েছে, ফলে আরও বেশি মাত্রায় সতর্ক নবান্ন।

একইসঙ্গে মঙ্গলবারের ঝড়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলি অবস্থা জানতে জেলাশাসকদের কাছে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী।

নবান্নের তরফে কুইক রেসপন্স টিমকে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার দুর্যোগের পর সেই সতর্কতা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে রাস্তায় নেমে কাজ করার।

মঙ্গলবার সন্ধেয় দু-দুটি ঝড়ের জেরে লন্ডভন্ড হয়ে যায় কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকা এবং হাওড়ার বিস্তীর্ণ অংশ। আবহাওয়াবিদরা অবশ্য মঙ্গলবারের ঝড়কে কয়েকদশকের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় বলেই বর্ণনা করছেন।

ঝড়ের জেরে অফিস টাইম শেষে বাড়ি ফেরার ব্যস্ততায় বাধা পড়ে। ঝড়ের দাপটে আটকে পড়েন বহু মানুষ। অনেকের বাড়ি ফিরতে গভীর রাত হয়ে যায়। আর যাঁরা শহরতলীতে থাকেন, অনেকেই বাড়ি ফিরতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+