টিকিটের ঠিকা যেন কেউ না নেন, পুরনোদের মানভঞ্জন করে পঞ্চায়েত-বার্তা মমতার

পঞ্চায়েতের কোর গ্রুপ দেখবেন পুরনো লোকেরা। দলের পুরনো লোকেরা যাতে বঞ্চিত না হন তা দেখার দায়িত্বও তিনি দেন দলের নেতৃত্বকে।

আদি-নব্য কাউকেই বঞ্চিত করা চলবে না। সবাইকে সমান অধিকারের বার্তাই বিলোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন, পুরনো লোকেদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে। তিনি স্থির করে দেন, পঞ্চায়েতের কোর গ্রুপ দেখবেন পুরনো লোকেরা। পুরনো লোকেরা যাতে বঞ্চিত না হন তা দেখার দায়িত্বও তিনি দেন দলের নেতৃত্বকে।

পুরনোদের মানভঞ্জন করে পঞ্চায়েত-বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, দলের যেটা ভালো হবে, সেটাই করতে হবে। আমারও পছন্দ না হলে মানতে হবে। টিকিট দেওয়ার ঠিকা যেন কেউ না নেন। মনে রাখবেন পঞ্চায়েত কোনও ইগোর লড়াই নয়। আমরা স্বচ্ছ রাজনৈতিক দল, আমাদের সকলকে নিয়ে চলতে হবে। সবার আগে ভাবতে হবে দলের ভালোর কথা। ব্যক্তিগত স্বার্থ ভাবলে চলবে না।

তিনি এ প্রসঙ্গে উল্লেখ করেন, এবার সংরক্ষণের কোপে পড়ে অনেককে পদ হারাতে হচ্ছে। তাঁদের কাজের জন্য সুযোগ তৈরি করে দেব আমি। ফলে কেউ নিরাশ হবেন না। দলের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য, বাংলার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ুন কাজে। এই সরকার মানুষের জন্য বিগত দিনে কী কী করেছে, তা তুলে ধরুন। মানুষের সুবিধা-অসুবিধার কথা জানার চেষ্টা করুন।

তিনি বলেন, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এগোতে হবে। আমরা কারও বিরুদ্ধে কুৎসা করব না। কিন্তু কেউ কুৎসা-অপপ্রচার করলে তার জবাব দিতে হবে। আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করব না। মনে রাখবেন পঞ্চায়েতেও কংগ্রেস-বাম-বিজেপি গাঁটছড়া বাঁধবে। সারা দেশে যখন লড়াই, তখন লড়াইটা এত সহজ নয়। সেই লড়াই তাচ্ছিল্যেরও নয়।

পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে, মানুষের চাহিদার গুরুত্ব দিয়ে এই লড়াই এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ইস্যু হল উন্নয়ন। সরকারের কাজের কথা মানুষের সামনে তুলে ধরতে হবে। এ প্রসঙ্গে তিনি নেতাদের ছেলেমেয়েদেরও কাজে লাগানোর নির্দেশ দেন। বলেন, সোশ্যাল নেট ওয়ার্কিং সাইটে এদের দিয়ে কাজ করাতে।

মমতা বন্দ্যোপাধ্যায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কি সরকারের কাজ এলাকাবাসীর কাছে বারবার বলতে দ্বিধাবোধ করেন। জন সাধারণের কাছে গিয়ে বলুন, সাড়ে নকোটি মানুষকে স্বল্পমূল্যে চাল দিচ্ছে রাজ্য। বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। ৩০ লক্ষ মানুষকে বাংলার বাড়ি দেওয়া হয়েছে। এই কাজ আর কোনও রাজ্যে হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+