৭ মাস পর চাকা ঘুরল লোকাল ট্রেনের, থার্মাল স্ক্রিনিংয়ে জোর, কোভিড বিধি মেনেই যাত্রীদের অনুমতি
৭ মাস পর চাকা ঘুরল লোকাল ট্রেনের, থার্মাল স্ত্রিনিংয়ে জোর, কোভিড বিধি মেনেই যাত্রীদের অনুমতি
করোনা মহামারীর মধ্যেই অবশেষে সাত মাস পর শুরু হল রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা। হাওড়া, শিয়ালদহ স্টেশনে কড়া নজরদারির মধ্যেই যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে চলছে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশন। টিকিট কাউন্টারের দিকেও কড়া নজর রাখা হচ্ছে। ভিড় কমাতে প্রায় সব স্টেশনেই প্রবেশ ও বাহির পথ আলাদা করা হয়েছে।

দীর্ঘ আলোচনার পর অবশেষে চালু হল লোকাল ট্রেন পরিষেবা। সকাল থেকেই যাত্রীরা আসতে শুরু করেছে শিয়ালদহ, হাওড়া, দমদম, সোনারপুর, বর্ধমান, কাটোয়া স্টেশনে। সব স্টেশনেই আরপিএফ এবং রেলকর্মীরা সতর্ক করছেন যাত্রীদের। দূরত্ব বিধি মেনে যাতে স্টেশনে যাত্রীরা চলাচল করেন তার জন্য তাঁদের সচেতন করা হচ্ছে।
ট্রেনের ভেতরেও সামাজিক দূরত্ব বিধি মানার জন্য আসন চিহ্নিত করা হয়েছে। ট্রেনের ভেতরে সমানে ঘোষণা করা হচ্ছে যাত্রীদের সচেতন করার জন্য। কিন্তু বেলা বাড়লে বা অফিস টাইমে কতটা ভিড় হবে সেঠাই এখন দেখার। সেই সময়ই রেলের বড় পরীক্ষা বলে মনে করা হচ্ছে। তবে রাজ্য সরকারের দাবি মেনেই লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে।












Click it and Unblock the Notifications