মহালয়ার একমাসও বাকি নেই, কুমোরটুলিতে ব্যস্ততা চরমে
আকাশে লেগেছে শরতের রঙ। কখনও জোরে বৃষ্টি, তো পরের মুহূর্তেই পরিষ্কার আকাশ। দুর্গাপুজো আসতে হাতে গোনা ৩৩-৩৪ দিন। এরই মধ্যে চূড়ান্ত ব্যস্ততা কুমোরটুলিতে
বন্যার জলে ভাসছে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গা। এরইমধ্যে আকাশে লেগেছে শরতের রঙ। কখনও জোরে বৃষ্টি, তো পরের মুহূর্তেই পরিষ্কার আকাশ। কখনও আকাশে সূর্যের দেখা মিললেও, পরের মুহূর্তেই মেঘলা আকাশ। এরই মধ্যে চূড়ান্ত ব্যস্ততা কুমোরটুলিতে।
দুর্গাপুজো আসতে হাতে গোনা ৩৩-৩৪ দিন। এরই মধ্যে রয়েছে গণেশ মূর্তি মণ্ডপে পাঠানোর ব্যস্ততা। আর রয়েছে বিশ্বকর্মা পুজো। সব কাজ চলছে একইসঙ্গে।

কেউ প্রতিমার মাটির শুকানোর অপেক্ষায় আছেন তো, কেউ আবার পুরো দুর্গা প্রতিমা নিয়েই ব্যস্ত। এখনও যে অনেক কাজ বাকি। যাঁরা একটু এগোতে পেরেছেন, তাঁরা প্রতিমার গায়ে সাদা রঙের প্রলেপ দিতে শুরু করেছেন। আর যাঁরা পারেননি তাঁরা স্টোভ জ্বালিয়ে প্রতিমার মুখ ও আঙুল শুকানোর চেষ্টায় রয়েছেন। এই কাজ একটু এগিয়ে গেলেই প্রতিমাকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়ে যাবে।

এই সপ্তাহে গণেশ পুজো হয়ে গেলে কিছুটা স্বস্তি পাবেন শিল্পীরা। কেননা স্টুডিওয় কাজ করার জায়গাটা বাড়বে। একসময়ে মহালয়ার পূণ্যতিথিতেই প্রতিমার চোখ আঁকার কাজ হত। এখন সেসব আর হয় না। মহালয়া থেকেই প্রতিমা মণ্ডপ মুখী হয়, আর মানুষ ঠাকুর দেখতে বেরোন তৃতীয়া কিংবা চতুর্থী থেকে।

প্রতিমা তৈরির ব্যস্ততার মধ্যে সংবাদ মাধ্যমে ভিড়ের সঙ্গে সাধারণ দর্শনার্থীদের ভিড়ও সামলাতে হচ্ছে কুমোরটুলির শিল্পীদের। কেউ মহিষাসুরের সঙ্গে সেলফি তুলছেন তো কেউ তুলছেন গণেশের সঙ্গে। ক্যামেরা হাতে যাচ্ছেন বিদেশিরাও।
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান











Click it and Unblock the Notifications