শহরকে সামলাতে গিয়ে করোনা আক্রান্ত কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা
করোনা আক্রান্ত কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা
এবার করোনা আক্রান্ত হলেন খোদ কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা। তিনি এখন হোম আইসোলেশনে রয়েছেন। বৃহস্পতিবার তাঁর করোনা রিপোর্ট হাতে আসার পর তিনি জানতে পারেন যে তিনি করোনা পজিটিভ। এরপরই লালবাজারে স্যানিটাইজেশনের কাজ শুরু করে দেওয়া হয়।

লালবাজার সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে অনুজ শর্মা সামান্য অসুস্থ ছিলেন। অসুস্থতা নিয়েই তিনি লালবাজারের কাজ সারেন এবং পুলিশ দিবসের দিনও উপস্থিত ছিলেন তিনি। এরপরই তাঁর অসুস্থতা বাড়ে। কোভিঢ টেস্টে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। হোম কোয়ারেন্টাইনে থেকেই তিনি প্রশাসনিক কাজকর্ম চালাচ্ছেন। প্রসঙ্গত, লালবাজার ও তার অন্তর্গত পুলিশ থানার কর্মী ও দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্টরাও করোনায় আক্রান্ত হয়েছেন। বহু পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মী করোনায় প্রাণও হারিয়েছেন। কলকাতা পুলিশ একেবারে প্রথম থেকেই শহরে করোনা মোকাবিলার কাজে লেগে পড়েন। তার জন্যই তাঁরা এই মারণ রোগে আক্রান্ত হচ্ছেন।
আসানসোল–দুর্গাপুরের পুলিশ কমিশনারও করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্য পুলিশের বহু কর্মী এই মারণ রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।












Click it and Unblock the Notifications