শুভেন্দু দল ছাড়তেই কলকাতায় তৃণমূল কার্যালয়ে আগুন, বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
শুভেন্দু দল ছাড়তেই কলকাতায় তৃণমূল কার্যালয়ে আগুন, বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
দল ছেড়েছেন শুভেন্দু আধিকারী। আজই আবার রাজ্যে আসছেন বিজেপির চাণক্য অমিত শাহ। তার মধ্যেই কলকাতায় নতুন করে উত্তেজনা। ভোর রাতে কেষ্টপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আগুন ধরানোর অভিযোগ। রাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে পার্টি অফিসে। ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

তৃণমূলের পার্টি অফিসে আগুন
এতোদিন জেলাস্তরেই সীমিত ছিল এই ধরনের ঘটনা গুলি। এবার শহর কলকাতাতেও শুরু হয়ে গেল রাজনৈতিক সংঘাত। কেষ্টপুরের সিদ্ধার্থনগর এলাকায় তৃণমূলের কার্যালয়ে আগুন ধরানোর ঘটনা প্রকাশ্যে এসেছে। ভোর তিনটে নাগাদ তৃণমূলের কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। বিজেপিই আগুন ধরিয়েছে বলে দাবি তৃণমূলের। বাগুইআইটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আজই রাজ্যে অমিত শাহ
আজই রাজ্যে আসছেন বিজেপির চাণক্য অমিত শাহ। রাত ১১টায় কলকাতা বিমনবন্দরে নামবেন িতনি। রাতে থাকবেন নিউটাউনের একটি হোটেলে। পরের দিন সকাল থেকেই রয়েছে তাঁর একাধিক কর্মসূিচ। অমিত শাহের পশ্চিম মেদিনীপুরের সভার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। সেই সভাতেই হবে হাইভোল্টেড যোগদান।
শুভেন্দু অধিকারী সহ একাধিক তৃণমূল নেতা, বিধায়ক বিজেপিতে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

তৃণমূল ছাড়লেন শুভেন্দু
বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর গতকালই তৃণমূল কংগ্রেস ছেড়েছেন শুভেন্দু অধিকারী। তারপরেই তৃণমূলে এক প্রকার ধস নামতে শুরু করেছে। একাধিক বিধায়ক, কাউন্সিলর, প্রাক্তন মন্ত্রী দল ছাড়তে শুরু করেছেন। বাঁকুড়ার প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দল ছেড়েছেন। পূর্ব বর্ধমানের তৃণমূল কাউন্সিলর দল ছেড়ে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেছেন। দল ছেড়েছেন আসানসোলের পুর প্রশাসক ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিও।

জরুরি বৈঠক মমতার
একের পর এক নেতা মন্ত্রী দল ছাড়ছেন। পরিস্থিতি পর্যালোচনা শুক্রবারই বৈঠক ডেকেছেন মমতা। কালীঘাটে দলের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠক করবেন তিনি। এই পরিস্থিতিতে একুশের ভোটে কী হবে দলের রণকৌশল সেটা ঠিক করতেই এই জরুরি তলব বলে মনে করা হচ্ছে। বিকেল চারটে থেকে কালীঘাটে শুরু হবে বৈঠক। তাতে দলের বর্তমান শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।












Click it and Unblock the Notifications