IPS বিতর্কের মাঝেই মুখ্যসচিব ও ডিজিকে তলব, সাড়ে ৫টায় হাজিরার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
IPS বিতর্কের মাঝেই মুখ্যসচিব ও ডিজিকে তলব, সাড়ে ৫টায় হাজিরার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
আইপিএস বিতর্কের রেশ কাটতে না কাটতেই নাড্ডার উপর হামলার ঘটনায় ফের রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিসের ডিজিকে তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিকেল সাড়ে ৫টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে হাজিরা দিেত বলা হয়েছে। এদিকে রাজ্যের তরফে ভার্চুয়াল হাজিরার প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রকে। এই নিয় এখনও পর্যন্ত কোনও উত্তর আসেনি রাজ্যের কাছে। এদিকে নাড্ডার দায়িত্বে থাকা তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে পাঠানো নিয়ে তুমুল বিবাদ শুরু হয়েছে রাজ্যের সঙ্গে।

ফের তলব মুখ্যসচিবকে
নাড্ডা ইস্যুতে ফের রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিসের ডিজিেক তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের। কিন্তু মহামারী আইন দেখিয়ে রাজ্য সরকার ভার্জুয়াল হাজিরার আবেদন জানিয়েছে। অবশেষে কেন্দ্রের সঙ্গে মুখোমুখি আলোচনায় রাজি হয়েছে রাজ্য এমনই দাবি করা হচ্ছে। এর আগে কেন্দ্রের তলব উপেক্ষা করেছিল রাজ্য সরকার।

অমিত শাহের সফরের আগেই সুর নরম
আজই রাজ্যে আসছেন অমিত শাহ। তার আগেই নাড্ডা ইস্যুতে মুখ্যসচিব ও রাজ্য পুলিসের ডিজিকে তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নাড্ডা কান্ডের পর আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তারপরেই মুখ্যসচিবকে তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু প্রথম দফায় সেই তলবে সাড়া দেয়নি রাজ্য সরকার। কোনো রকম হাজিরা মুখ্যসচিব দেবে না বলে জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে।

রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ
রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। এই নিয়ে কেন্দ্রের কিছু বলার থাকতে পারে না। মুখ্য সচিবদের তলব করার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল মমতা সরকার। কেন্দ্র রাজ্যের এক্তিয়াের হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আপত্তি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠিও পাঠিয়েছিলেন তিনি। তারপরেই রাজনৈতিক তরজা চরমে উঠেছিল।

আইপিএস বিতর্ক
মুখ্যসচিবকে সতব করার আগেই নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাতেও প্রবল আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপিএস অফিসারদের কোনও ভাবেই তিনি দিল্লি পাঠাবেন না বলে হুঁশিয়ারি গিয়েছিলেন। মমতার হুঁশিয়ারি উপেক্ষা করেই তিন আইপিএসের ডেপুটেশনের নির্দেশিকা বহাল রাখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।












Click it and Unblock the Notifications