ঘোষদের অপমান! অনুব্রতর বিরুদ্ধে জনস্বার্থ মামলা হাইকোর্টে
ঘোষদের অপমান! অনুব্রতর বিরুদ্ধে জনস্বার্থ মামলা হাইকোর্টে
প্রকাশ্যে সভামঞ্চে দাঁড়িয়ে একটি সম্প্রদায়ের মানুষকে অপমানজনক মন্তব্য করায় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

মামলা দায়ের করেছেন ২০১৪ সালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে দাঁড়ানো বিজেপি প্রার্থী সম্রাট ঘোষ। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।
এদিন সম্রাট বাবুর আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস জানান, 'একাধিক জনসভায় সভামঞ্চে দাঁড়িয়ে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে অপমান করেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বলেন, 'ঘোষরা ৮০ বছর না হলে সাবালক হয় না !' তাঁর মন্তব্যে অপমানিত হন সমগ্র ঘোষ সম্প্রদায়ের মানুষ। তাই এর বিরোধিতা করে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি।












Click it and Unblock the Notifications