কমিশন ভুল করলে শোধরাবে কে! শুনানিতে আর যা উঠে এল

কমিশন ভুল করলে শোধরাবে কে। বুধবার পঞ্চায়েত মামলা শুনানির সময় এমনটাই প্রশ্ন করলেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার।

কমিশন ভুল করলে শোধরাবে কে। বুধবার পঞ্চায়েত মামলা শুনানির সময় এমনটাই প্রশ্ন করলেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার।

কমিশন ভুল করলে শোধরাবে কে! শুনানিতে আর যা উঠে এল

মঙ্গলবার দিনের দ্বিতীয়ার্ধে হাইকোর্টে পঞ্চায়েত মামলার শুনানি চলে। সেখানে দলের তরফে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ শুনানি শুরু হয়।

৯ এপ্রিল সোমবার রাতে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন। রাতেই সরকার এবং তৃণমূলের তরফে রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিং-এর কাছে দরবার করা হয়। সূত্রের খবর, পরের দিন সকালেও অমরেন্দ্র সিং-এর বাড়িতে যান তৃণমূলের একদল মন্ত্রী। এরপরে ১০ এপ্রিল বেলা সাড়ে দশটা নাগাদ মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন।

ঘটনার জেরে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু করেন বিরোধীরা। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। যদিও বিষয়টি হাইকোর্টেই পাঠিয়ে দেয় সর্বোচ্চ আদালত।

১৮ এপ্রিল শুনানির দ্বিতীয় দিনে সেই প্রসঙ্গ টেনে বিচারপতি সুব্রত তালুকদার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন কমিশন ভুল করলে শোধরাবে কে?

সূত্রের খবর, মঙ্গলবার শুনানি পর্বে সুপ্রিমকোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+