উত্তর কলকাতায় সাত-সকালে বিস্ফোরণ, আতঙ্কে আমহার্স্ট স্ট্রিট, জখম ১ কিশোর

College.দেখা যায় এই প্রবল শব্দের উৎসস্থল সিটি কলেজের হস্টেল। প্রবল ধোঁয়া আর ধূলোয় চারিদিকে ঢেকে গিয়েছে। আর তার মাঝে থেকে ভেসে আসছে এক কিশোরের গোঙানির আওয়াজ।

রবিবারের সকাল। অলস ছুটির দিনের আড়মোড়া ভেঙে সবে কেজো হতে শুরু করেছে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকা। আচমকাই কানে তালা ধরানো শব্দ। প্রবল সেই শব্দে যেন ঝাঁকুনি দিয়ে ওঠে এলাকা। শব্দ লক্ষ করে দৌঁড়ে যান কিছু মানুষ।

ররিবার সকালে বিস্ফোরণে কাঁপল কলকাতা

দেখা যায় এই প্রবল শব্দের উৎসস্থল সিটি কলেজের হস্টেল। প্রবল ধোঁয়া আর ধূলোয় চারিদিকে ঢেকে গিয়েছে। আর তার মাঝে থেকে ভেসে আসছে এক কিশোরের গোঙানির আওয়াজ। সম্বিৎ ফিরিয়ে মানুষ জন বুঝতে পারে এখানে কিছু একটা প্রবলভাবে ফেটে গিয়েছে। কাছেই আমহার্স্ট স্ট্রিট থানা। ততক্ষণে থানার পুলিশকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।

গুরুতর জখম কিশোরটিকে সঙ্গে সঙ্গে ক্যালকাটা মেডিক্যাটল কলেজে পাঠানো হয়। ঘটনাস্থলে তল্লাশি শুরু করে পুলিশ। পরে জানা যায় প্রবল শব্দটি আসলে কোনও দেশি বোমা ফাটার শব্দ। জানা যায় যেখানে এই বিস্ফোরণ ঘটেছে সেটি আসলে সিটি কলেজের পরিত্যক্ত হস্টেল। দুরাবস্থার জন্য এই হস্টেলে এখন কেউ থাকে না।

পুলিশ জানায় বোমাটি ওই পরিত্যক্ত হস্টেলের মেঝের কোথাও রাখা ছিল। কিশোরটি বল ভেবে হয়তো তাতে লাথি মেরিছিল, আর তাতেই তা ফেটে যায়। আরও বোমা ওই হস্টেলে লুকিয়ে রাখা আছে কি না তা তল্লাশি করে দেখার চেষ্টা করে পুলিশ।

কারা এই বোমা রেখে গেল তাও জানার চেষ্টা করা হচ্ছে। এদিকে, ঘটনাস্থলের চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে রক্ত। জানা গিয়েছে জখম কিশোর অবস্থা আশঙ্কাজনক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+