মদ্যপানের ঘটনাকে ঘিরে উত্তেজনা, কলকাতার অসুস্থ ওসি
মদ্যপানের ঘটনাকে ঘিরে উত্তেজনা, কলকাতার অসুস্থ ওসি
মদ্যপানের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কলকাতার চক্রবেড়িয়ায়। পুলিশি তৎপরতায় পরিস্থিতি থমথমে। উত্তপ্ত পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বালিগঞ্জের ওসি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মদ্যপানের আসর থেকে ছড়ায় উত্তেজনা। কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়ে মদ্যপ দুষ্কৃতী ও স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। শনিবার রাতে চক্রবেড়িয়ায় মদের আসর বসেছিল। ঘটনার প্রতিবাদ করেছিলেন স্থানীয়রা। তাঁদের মধ্যে কয়েকজন তৃণমূল নেতা ছিলেন।
অভিযোগ, প্রতিবাদ করায় মদের আসরে থাকা কয়েকজন দুষ্কৃতী প্রতিবাদীদের মারধর করে। এলাকায় পাল্টা হামলা চালায় তৃণমূল কর্মীরা। এমনকি ব্যাপক ভাঙচুর চালানো হয় এলাকায় থাকা বেশ কয়েকটি গাড়িতে। ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালিগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। ভাঙচুর চলে পুলিশের গাড়িতেও। সেই সময় অসুস্থ হয়ে পড়েন বালিগঞ্জ থানার ওসি। তড়িঘড়়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলে এখনও থমথমে এলাকা।












Click it and Unblock the Notifications