অতিমারীর রুখতে তৈরি কোভিড ভ্যাকসিন নিয়ে ফের আশঙ্কার বার্তা! 'হু' কী জানাচ্ছে

ফের আরও এক অশনি সংকেত হু এর তরফে। বিশ্বস্বাস্থ্য সংস্থা হু করোনা ভ্যাকসিন নিয়ে সতর্কতার বার্তা দিচ্ছে। এর আগেও , করোনার ভ্যাকসিন কবে আসবে তা নিয়ে উদ্বেগের বার্তা দিয়েছিল হু। এবার ভ্যাকসিন নিয়ে আরও এক আশঙ্কার কথা শোনাচ্ছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

হু এর বার্তা

হু এর বার্তা

হুয়ের তরফে জানানো হয়েছে, যে সমস্ত ভ্যাকসিন এখন তৈরি হচ্ছে বিভিন্ন দেশে, তার কার্যকরী ক্ষমতা আদৌ রয়েছে কী না , তা নিয়ে সন্দেহ রয়েছে। ভ্যাকসিনগুলির কোনও গ্যারান্টি নেই বলে জানান হু প্রধান গ্যাবরিয়েসস।

 ভ্যাকসিনের ট্রায়াল ও হু

ভ্যাকসিনের ট্রায়াল ও হু

হুয়ের দাবি, যত বেশি সংখ্যক ভলেন্টিয়ারের ট্রায়াল হবে, ততই বেশি নিশ্চিত হওয়া যাবে এই ভ্যাকসিনগুলি সম্পর্কে। বর্তমানে বিভিন্ন দেশে প্রায় ২০০ টি ভ্যাকসিন তৈরির কাজ হচ্ছে।

সকলের সমানাধিকার

সকলের সমানাধিকার

এদিন হু প্রধান বলেন, সকলে যাতে করোনার ভ্যাকসিন পায়, তার চেষ্টা করতে হবে প্রস্তুতকারী সংস্থাকে। পাশপাাশি, করোনার ভ্যাকসিন যেন বাণিজ্যিক প্রতিযোগিতা না হয়ে সহযোগিতা হয়ে ওঠে, তার দিকে নজরপাতের কথা বলেছেন হু প্রধান।

 ভারতে করোনা ভ্যাকসিন

ভারতে করোনা ভ্যাকসিন

এর আগে সিরম ইন্সটিটিউটের তরফে সংস্থার কর্তা জানান, ২০২১ সাল পেরিয়ে যাবে করোনার ভ্যাকসিন সকলের হাতে পৌঁছতে । তিনি বলেন ২০২৪ সালের আগে সকলের হাতে করোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়া সম্ভব নয়, বর্তমানে যা পরিস্থিতি তার সাপেক্ষে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+