সবুরে হোয়াইট হাউজের চাবি মেলে, জর্জিয়া-পেনসিলভেনিয়াতে এগিয়ে গেলেন বাইডেন

হোয়াইট হাউজের চাবি হাতে পেতে বাইডেনের দরকার ছিল আর মাত্র একটি রাজ্য। এই পরিস্থিতিতে ডেমোক্র্যাটদের তরফে মার্কিন প্রেসিডেনশিয়াল প্রার্থী জো বাইডেন দুটি সুইং স্টেটে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে গেলেন। শেষ পাওয়া খবর পাওয়া পর্যন্ত জর্জিয়া (১৬) এবং পেনসিলভেনিয়াতে (২০) বাইডেন এগিয়ে গিয়েছেন। এর আগে এই দুই রাজ্যে ট্রাম্প এগিয়ে ছিলেন।

মেইল-ইন ভোট গণনায় এগিয়ে বাইডেন

মেইল-ইন ভোট গণনায় এগিয়ে বাইডেন

মূলত মেইল-ইন ভোট গণনা যত এগিয়েছে, তত জয়ের কাছাকাছি এসেছেন জো বাইডেন। অ্যারিজোনাতে এখনও ট্রাম্প লড়াই চালিয়ে গেলেও সেখানে বাইডেনের জয় প্রায় নিশ্চিত বলে জানাচ্ছিলেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে যদি বাইডেনের খাতায় অ্যারিজোনাকে না ধরা হয়, তাহলে তাঁর ঝুলিতে রয়েছে ২৫৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। অন্যদিকে ট্রাম্পের ঝুলিতে রয়েছে ২১৪।

এগিয়ে থেকেও অ্যারিজোনা নেভেদা নিয়ে বাইডেনের অনিশ্চয়তা

এগিয়ে থেকেও অ্যারিজোনা নেভেদা নিয়ে বাইডেনের অনিশ্চয়তা

এদিকে অ্যারিজোনার ১১টি ভোট নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি আমেরিকার গণমাধ্যমের একাংশ। যদিও অ্যাসোসিয়েটেড প্রেস ইতিমধ্যে সেই রাজ্য ডেমোক্র্যাটদের ঝুলিতে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। সেই ক্ষেত্রে ২৬৪ ভোট পেয়ে ম্যাজিক ফিগার থেকে মাত্র ৬টি ভোট দূরে থাকবেন। এদিকে নেভাদাতেও এগিয়ে বাইডেন। যদিও সেখানে ট্রাম্প হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছেন। এই রাজ্য জিততে পারলেই প্রয়োজনীয় ৬টি ভোট পেতেন বাইডেন।

চিত্র বদলে গিয়েছে মার্কিন নির্বাচনী ফলাফলের

চিত্র বদলে গিয়েছে মার্কিন নির্বাচনী ফলাফলের

তবে শুক্রবার ভোট গণনা শুরু হতেই চিত্রটা বদলে যায়। ট্রাম্পের লিড সরিয়ে পেনসিলভেনিয়া এবং জর্জিয়ায় এগিয়ে যান জো বাইডেন। এদিকে একাধিক রাজ্যে ট্রাম্পের দায়ের করা মামলা ধোপে টেকেনি। এর জেরে ভোট গণনা প্রক্রিয়া বন্ধ হয়নি। যা পরিস্থিতি, তাতে মার্কিন মুলুকে নির্বাচনী নাটক প্রতি ঘণ্টার ফেরে আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

ডোনাল্ড ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগ

ডোনাল্ড ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগ

এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে প্রতিবাদ বিক্ষোভ শুরু করে দিয়েছে। রাস্তায় নেমে কোথাও ভোট গণনা বন্ধ রাখার দাবি জানানো হয়েছে, আবার কোথাও ভোট গণনা জারি রাখার দাবি জানিয়েছে। এছাড়া জালিয়াতির ভিত্তিহীন অভিযোগও বারবার উড়ে উড়ে আসছে সেদেশে।

চেকমেট ট্রাম্প

চেকমেট ট্রাম্প

অ্যরিজোনায় বাইডেনকে ক্রমাগত চ্যালেঞ্জ জানিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সে রাজ্যে প্রায় ৯০ শতাংশ ভোটের গণনা সম্পন্ন হওয়ার পরও দুই নেতার মধ্যে ব্যবধানের ফারাক সুস্পষ্ট নয়। তবে জর্জিয়া এবং পেনসিলভেনিয়াতে যদি বাইডেন জয় নিশ্চিত করতে পারেন তাহলে আরও ৩৬ ভোট পকেটে ভড়ে বাইডেনের হোয়াইট হাউজের যাত্রার টিকিট ওয়েইটিং লিস্ট থেকে কনফার্মড হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+