Donald Trump: ইরান-ইজরায়েলের মধ্যে শান্তি ফেরাতে 'ভারত-পাক মডেল' প্রয়োগ করতে চাইছেন ট্রাম্প

ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য এক অভূতপূর্ব প্রস্তাব দিয়েছেন। ট্রাম্প ফের দাবি করেছেন, যেভাবে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তি করিয়ে দিয়েছেন, ঠিক সেভাবেই ইরান ও ইজরায়েলকেও একটি চুক্তিতে আনতে পারবেন। এদিন তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।

ট্রাম্প পোস্টে লিখেছেন, ইরান ও ইজরায়েলের একটি চুক্তি করা উচিত এবং তারা তা করবেও। তিনি আরও যোগ করেন, ঠিক যেভাবে তিনি বাণিজ্যকে হাতিয়ার করে ভারত ও পাকিস্তানকে 'যুক্তি, সংহতি এবং সুস্থতা'-র পথে এনেছিলেন, তেমনই ইরান-ইজরায়েলকেও নাকি তিনি বুঝিয়ে পথে আনতে পারবেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে পূর্ববর্তী সামরিক উত্তেজনা নিরসনে তাঁর প্রশাসনের ভূমিকার কথা ফের স্মরণ করিয়ে দিয়েছেন।

যদিও এর আগে ভারত সুনির্দিষ্টভাবে বারবার সংঘাত নিরসনে আমেরিকা সহ তৃতীয় কোনও দেশের নাক গলানোর বিষয়টি অগ্রাহ্য ও নাকচ করে এসেছে। ভারত অবশ্য বরাবরই দাবি করে এসেছে যে ভারতের এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিটি দুই দেশের সেনাকর্তাদের সরাসরি আলোচনার মাধ্যমেই হয়েছিল, তাতে কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছিল না।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন ইরান ও ইজরায়েলের মধ্যে তৃতীয় দিনও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। উভয় পক্ষই একে অপরের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। যার ফলে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। ইজরায়েলি সামরিক বাহিনী তাদের অভিযানের নাম দিয়েছে 'অপারেশন রাইজিং লায়ন', যেখানে তারা ইরানের ১৭০টিরও বেশি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে। অন্যদিকে, ইরানও প্রতিশোধমূলক হামলার হুঁশিয়ারি দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে আরও দাবি করেন যে, ইজরায়েল ও ইরানের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য এখন অনেক ফোন ও বৈঠক চলছে। তিনি নিজেও টঅনেক কিছু করছেন'। তিনি আশা প্রকাশ করেছেন যে খুব শীঘ্রই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+