Donald Trump: 'পাকিস্তানকে ভালোবাসি, ভারতের সঙ্গে যুদ্ধ থামিয়েছি', মোদীর সংশোধনের পরও অনড় ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুল শুধরে দেওয়া মন্তব্যের পরও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর দাবিতে অনড় রয়েছেন।
ফের ট্রাম্প আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর দাবি করেছেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দাবিকে নস্যাৎ করে সত্যিটা তুলে ধরেছিলেন। তবে ফের ট্রাম্প বলেন, 'আমি পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ থামিয়েছি। আমি পাকিস্তানকে ভালোবাসি। মোদী একজন অসাধারণ মানুষ। গত রাতে আমি তাঁর সঙ্গে কথা বলেছি।'

এর আগে, প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্টের ভুল ভাঙিয়ে বলেছেন, ভারত কখনও মধ্যস্থতা স্বীকার করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে ট্রাম্পের আবোলতাবোল কথা থামেনি। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প। মুনির ও প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে বলেছেন, এঁরা অত্যন্ত প্রভাবশালী। দুই দেশ একে অপরের দিকে এগোচ্ছিল এবং উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ। আমি দুটি পরমাণু ক্ষমতাধর দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছি।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘটাতে আমেরিকা মধ্যস্থতা করেছে বলে একাধিকবার দাবি জানিয়েছে। তা নিয়ে এদিন প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট ভাষায় জবাব দেন এবং আমেরিকার যুদ্ধবিরতি মধ্যস্থতার বক্তব্য খণ্ডন করেন। ট্রাম্পের সঙ্গে দীর্ঘ টেলিফোন কথোপকথনে মোদী স্পষ্ট করে জানান যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘটানোর ক্ষেত্রে আমেরিকার কোনও ভূমিকা ছিল না। তিনি আরও বলেন যে, আলোচনার সময় ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কোনও আলোচনা হয়নি।
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জহ্গি হামলা ও ভারতের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাস দমন নীতিতে ভারতের অবস্থান ব্যাখ্যা করেন এবং ভারতে আসন্ন কোয়াড সম্মেলনে আসতে ট্রাম্পকে আমন্ত্রণ জানান। কিন্তু তারপরও ট্রাম্পের বুঝ বোঝানো থামছে না।












Click it and Unblock the Notifications