মার্কিন নির্বাচনে পিছিয়ে পড়তেই হোয়াইট হাউজ ছাড়ছেন ডোনাল্ড ট্রাম্প?
হঠাৎই টুইটারে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায় হোয়াইট হাউজের বাইরে দাঁড়িয়ে রয়েছে 'মুভারস অ্যান্ড প্যাকারস'-এর ট্রাক। এতেই জল্পনা তুঙ্গে ওঠে মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে। নির্বাচনে পিছিয়ে পড়েছেন ট্রাম্প। মুখে যাই বলুন, তিনিও জানেন, এই নির্বাচন জেতা সম্ভব নয় তাঁর পক্ষে। আর তাই কী এখনই হোয়াইট হাউজ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নেন ট্রাম্প?

হোয়াইট হাউজ কেন ছাড়বেন ট্রাম্প?
সাধারণত নির্বাচনে হারলেও ২০২১ সালের ২০ জানুয়ারি পরবর্তী রাষ্ট্রপতির শপথ গ্রহণ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন ট্রাম্প। তাহলে এখনই কেন হোয়াইট হাউজ ছাড়ার তোড়জোড় শুরু করলেন ট্রাম্প? এমনকী প্রশ্ন উঠেছে যে, তিনি তো এখনও নির্বাচনে নিজের জয়ের দাবি করে চলেছেন, তাহলে এহেন পরিস্থিতিতে হোয়াইট হাউজ কেন ছাড়বেন ট্রাম্প?

বারংবার ভোটের কারচুপির অভিযোগ ট্রাম্পের
যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে এই ভিডিও নিয়ে হাসি ঠাট্টা শুরু হয়ে গিয়েছে মার্কিন মুলুক জুড়ে। এদিকে জর্জিয়া এবং পেনসিলভেনিয়াতে বাইডেনের কাছে পিছিয়ে পড়ে এখন সত্যি গদি বাঁচিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে গিয়েছে ট্রাম্পের জন্য। এই পরিস্থিথিতে তিনি বারংবার ভোটের কারচুপির তত্ত্ব তুলে সরব হয়েছেন।

মেইল-ইন ভোটে এগিয়ে গিয়েছেন বাইডেন
মূলত মেইল-ইন ভোট গণনা যত এগিয়েছে, তত জয়ের কাছাকাছি এসেছেন জো বাইডেন। অ্যারিজোনাতে এখনও ট্রাম্প লড়াই চালিয়ে গেলেও সেখানে বাইডেনের জয় প্রায় নিশ্চিত বলে জানাচ্ছিলেন বিশেষজ্ঞরা। এদিকে নেভাদাতেও এগিয়ে বাইডেন। যদিও সেখানে ট্রাম্প হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছেন। তবে শুক্রবার ভোট গণনা শুরু হতেই চিত্রটা বদলে যায়। ট্রাম্পের লিড সরিয়ে পেনসিলভেনিয়া এবং জর্জিয়ায় এগিয়ে যান জো বাইডেন।

ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগ
এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে প্রতিবাদ বিক্ষোভ শুরু করে দিয়েছে। রাস্তায় নেমে কোথাও ভোট গণনা বন্ধ রাখার দাবি জানানো হয়েছে, আবার কোথাও ভোট গণনা জারি রাখার দাবি জানিয়েছে। এছাড়া জালিয়াতির ভিত্তিহীন অভিযোগও বারবার উড়ে উড়ে আসছে সেদেশে।












Click it and Unblock the Notifications