কী ভাবে ধরতে হয় ভারতের পতাকা, শিখিয়ে দিলেন এক পাকিস্তানি, দেখুন ভাইরাল ভিডিও

দু' দেশের কাঁটাতার তাদের আলাদা করতে পারে না। যদিও দুই দেশের মানুষের মধ্যে একে অপরকে ঘৃণা করার বিষ ঢুকিয়ে দেওয়া হোক, মানুষ তাঁর নিজের মতো করে সৌজন্যবোধ প্রকাশ করে।

'ঝান্ডা উঁচা রহে হামারা '-এমন শিক্ষা পেয়েই আমরা সব সময় বড় হই। দেশের জাতীয় পতাকাকে সম্মান করার শিক্ষা আমাদের সকলের মধ্যেই থাকে। কিন্তু সবসময় সেটা হয় না। জাতীয় পতাকাকেও আমরা আরও পাঁচটা হাতের প্রপের সঙ্গে গুলিয়ে ফেলি।

ভারতীয় পতাকা ধরতে শেখালেন পাকিস্তানি, দেখুন ভিডিও

এবার এমনই ভারতীয় ফ্যানকে সঠিকভাবে জাতীয় পতাকা ধরতে বলে দিলেন শাহিদ আফ্রিদি। সুইৎজারল্যান্ডের সেন্ট মরিজ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে হাজির ছিলেন আফ্রিদি। প্রিয় ক্রিকেট তারকাকে সামনে পেয়ে বহু ফ্যানই সেলফি-র আবেদন জানাচ্ছিলেন। আফ্রিদিও দেদার সুযোগ দিচ্ছিলেন দেদার।

ভারতীয় পতাকা ধরতে শেখালেন পাকিস্তানি, দেখুন ভিডিও

কিন্তু এরকম সময়েই এক ভারতীয় ফ্যানও আব্দার করেন সেলফি-র। এটা ভুলেই যান তাঁর হাতে গুটিয়ে ধরা রয়েছে দেশের জাতীয় পতাকা। পাকিস্তানি আফ্রিদিই তাঁকে বলেন জাতীয় পতাকাকে সঠিকভাবে ধরতে। তারপরেই সেই ভদ্র মহিলা পতাকাকে সঠিকভাবে ধরেন। বলেন, 'ফ্ল্যাগ সিধা করো আপনা। ' অর্থ নিজের পতাকা সোজা করে ধরো।

এমনিতেই নিজের ব্যাটিং স্কিল নিয়ে সারা বিশ্বকে যেমন মুগ্ধ করেন বুমবুম আফ্রিদি, ঠিক সেরকমই নিজের এই রূপ দেখিয়ে ফের একবার মন্ত্রমুগ্ধ করে দিলেন এদেশের ক্রিকেটভক্ত তথা আম ভারতীয়দেরও।

ভারতীয় পতাকা ধরতে শেখালেন পাকিস্তানি, দেখুন ভিডিও


জাতীয় পতাকাকে সঠিকভাবে সম্মান না দেওয়ার বিতর্কে জড়িয়েছেন অনেকেই। সানিয়া মির্জা থেকে অক্ষয় কুমার সকলেই বিভিন্ন সময়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করতে পারেননি। এক টুর্নামেন্ট চলাকালীন জাতীয় পতাকার দিকে পা তুলে বসেছিলেন। সেখানেই আবার অক্ষয় কুমার ২০১৭ মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে জাতীয় পতাকাকে উল্টো ধরে চিয়ার করছিলেন।

সেখানে দাঁড়িয়ে শহিদ আফ্রিদি যিনি পাকিস্তানের নাগরিক। তিনি ভারতীয় জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে যেভাবে সজাগ হলেন তা নিঃসন্দেহেই দারুণ ব্যবহারের প্রতীক।

ভারতের জাতীয় পতাকাকে সম্মান দেখানো পাকিস্তানি নাগরিক শহিদ আফ্রিদির এই ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+