ভোট পরবর্তী হিংসায় উত্তাল আমেরিকা, ট্রাম্পপন্থীদের বিদ্রোহ বাড়ছে জর্জিয়া, নেভাডায়

ভোট পরবর্তী হিংসায় উত্তাল আমেরিকা, ট্রাম্পপন্থীদের বিদ্রোহ বাড়ছে জর্জিয়া, নেভাডায়

জো বাইডেনকে কিছুতেই আমেরিকার প্রেডিসেন্ট পদে মেনে নিতে রাজি নন ডোনাল্ড ট্রাম্প। টুইটে আবার ট্রাম্প নিজেকে জয়ী হিসেবে ঘোষণা করেছে। এই নিয়ে ট্রাম্পপন্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। জর্জিয়া, নেভাডা, পেনসিলভেনিয়ায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ট্রাম্পপন্থীরা। এখনও পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। আমেকিকার এই উত্তাল পরিস্থিতির জন্য ট্রাম্পকেই দায়ী করা হয়েছে।

জয়ী বাইডেন

জয়ী বাইডেন

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন জো বাইডেন। ম্যাজিক ফিগারে জয়ী হয়েছেন তিনি। তাঁর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস। এই নিয়ে দ্বিগুণ উচ্ছ্বাসে রয়েছেন আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা। এমনকী তার রেশ পৌঁছেছে ভারতেও।

বাইডেনকে মানতে নারাজ ট্রাম্প

বাইডেনকে মানতে নারাজ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট পদে জো বাইডেেনর জয় কিছুতেই মেনে নিতে রাজি নন ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের বিরুদ্ধে রিগিং এবং ভোটে কারচুপির অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন ট্রাম্প। কিন্তু সেই অভিযোগ পরে খারিজ হয়ে যায়। অনেক কষ্টে বাইডেনকে জয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন িতনি। তারপরেই একশো আশি ডিগ্রি ঘুরে ট্রাম্প লিখেছেন তিনিই ভোটে জয়ী হয়েছেন।

আমেরিকায় হিংসা

আমেরিকায় হিংসা

ট্রাম্পপন্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আমেরিকা। জর্জিয়া, নেভাডা, পেনসিলভেনিয়ায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ট্রাম্পপন্থীরা। তাঁদের সঙ্গে বিরোধ বাঁধছে বাইডেন পন্থীদের। এই নিয়ে তুমুল সংঘর্ষ তৈরি হচ্ছে দুই দলের মধ্যে। দফাদফায় সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে আমেরিার একাধিক শহর। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ট্রাম্পের উস্কানি

ট্রাম্পের উস্কানি

সমালোচকদের দাবি ট্রাম্পের উস্কানিতেই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে আমেরিকায়। আদালতে কিছু করতে না পেরে এখন হিংলাপ আশ্রয় নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাতেই আরও বিদ্রোগের পারা চড়েছে। ওয়াশিংটন ডিসিতেই প্রথম সংঘর্ষ শুরু হয়। তারপর সেটা একে একে আমেরিকার একাধিক শহরে ছড়িয়ে পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+