Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাকিস্তানে গুলিতে মৃত পাঠানকোট হামলার মূলচক্রী! ভারতের মোস্ট ওয়ান্টেডের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিল NIA

পাকিস্তানে গুলিতে খুন ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী রশিদ লতিফ। পাঠানকোট হামলার মূল পরিকল্পনাকারী ছিল সে। শিয়ালকোটে অজ্ঞাত পরিচয় আততায়ীদের গুলিতে মৃত্যু হয়েছে তার। ভারতে তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করেছিল এনআইএ।

উল্লেখ করা যেতে পারে ২০১৬ সালে পঞ্জাব পাঠানকোটে বিমানঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলা হয়। সেই হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মহম্মদ। সেই হামলায় সাত সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। পাঠানকোটে সেনাবাহিনীর বিমানঘাঁটি সীমান্তের কাছে। সেখানে বিপুল পরিমাণ অস্ত্র মজুত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতের নিরাপত্তায় কৌশলগত অবস্থানে পাঠানকোটের যথেষ্টই গুরুত্ব রয়েছে।

pakistan police

১৯৬৫ এবং ১৯৭১ সালের যুদ্ধে পাঠানকোট এয়ারফোর্সের স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পাঠানকোট এয়ারফোর্সের স্টেশন মূলত মিগ ২১ ফাইটার প্লেনের বেস স্টেশন হিসেবে পরিচিত।

তবে ভারতে হামলায় অভিযুক্ত রশিদ লতিফের মতো অনেকেই আগে পাকিস্তানে নিহত হয়েছে।

২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার বাসিন্দা বশির আহমেদ পিয়া পাকিস্তানে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে মারা যায়। গত বছর ভারত তাকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে। রাওয়ালপিন্ডিতে বসে সে জম্মু ও কাশ্মীরের অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদীদের রসদ যোগানোর কাজ করত।

২০২৩-র ২২ ফেব্রুয়ারি আফগানিস্তানের কাবুলে খুন করা হয় ইজাজ আহমেদ আহাঙ্গারকে। ভারেত ইসলামিক স্টেটকে সক্রিয় করার পিছনে যুক্ত ছিল। এছাড়াও সে আল কায়দার সঙ্গে যুক্ত ছিল। ১৯৯৬ সালে কাশ্মীরের জেল থেকে মুক্তি পাওয়ার পরে পাকিস্তানে পালিয়ে যায়। তারপর সেখান থেকে আফগানিস্তান।

গত ২৬ ফেব্রুয়ারি আলবদর কমান্ডার সৈয়দ খালিদ রাজাকে করাচিতে বাড়ির বাইরে গুলি করে আততায়ীরা। সে কাশ্মীরের সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দিত। সে কাশ্মীরে সন্ত্রাসবাদ ছড়াতে সক্রিয় ছিল। ভারতের ওয়ান্টেড সন্ত্রাসবাদীদের তালিকায় থাকা সৈয়দ নূরকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা গুলি করে মারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+