অবৈধ গ্রেফতার! দ্রুত ইমরান খানকে ছাড়তে বলল পাক সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন ইমরান খান! প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর গ্রেফতারিকে বেআইনি ব্যাখ্যা দিল পাকিস্তানের শীর্ষ আদালত। শুধু তাই নয়, অবিলম্বে ইমরান খানকে যাতে মুক্তি দেওয়া হয় সেই নির্দেশও এদিন দিয়েছে পাক সুপ্রিম কোর্ট।

আর এই নির্দেশ সামনে আসার পরেই কার্যত উচ্ছ্বাসে ফেটে পড়েন পিটিআই কর্মীরা। পাক হাইকোর্টের সামনে থেকে গত কয়েকদিন আগে পাক রেঞ্জার্সের হাতে গ্রেফতার হন ইমরান। আর এরপর থেকেই কার্যত আগুন জ্বলতে থাকে পাকিস্তানে। লাহোর, করাচি সহ একাধিক শহরে কার্যত চরম বিশৃঙ্খলা তৈরি হয়। অন্যদিকে আইনি লড়াই জারি রাখেন ইমরান। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।

 দ্রুত ইমরান খানকে ছাড়তে বলল পাক সুপ্রিম কোর্ট

পাক শীর্ষ আদালতে আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি উমর অটা বান্ডিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। যেখানে ইমরান খানকে এক ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হবে বলে নির্দেশ দেয় আদালত। সেই মতো মামলার দীর্ঘ শুনানি শেষে এই গ্রেফতারিকে অবৈধ বলে ঘোষণা করে সুপ্রিম কোর্ট। দ্রুত তাঁকে জেল থেকে ছাড়া হয় সেই নির্দেশও দিয়েছে আদালত।

পাশাপাশি এই বিষয়ে ইমরান খানকে ইসলামাবাদ হাই কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে সুপ্রিম কোর্ট। যা অবশ্যই প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর কাছে স্বস্তির খবর বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো'র বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন ইমরান। বলেন, গ্রেফতারের পর থেকে বাথরুমে পর্যন্ত দেওয়া হয়নি। এমনকি গ্রেফতারের সময় তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ইমরানের।

সব শুনে যদিও ইমরানের গ্রেফতারি অবৈধ বলে ঘোষণা করেছে। বর্তমানে আটদিনের এনসিবি হেফাজতে রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসলেই তাঁকে ছাড়া হতে পারে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+