করোনা ভাইরাস: আমেরিকাতেও শনাক্ত হয়েছে নতুন ধরনের কোভিড-১৯ সংক্রমণ

করোনা ভাইরাস: আমেরিকাতেও শনাক্ত হয়েছে নতুন ধরনের কোভিড-১৯ সংক্রমণ

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একজন রোগীর শরীরে নতুন ধরণের এই ভাইরাসটি পাওয়া গেছে।
Getty Images
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একজন রোগীর শরীরে নতুন ধরণের এই ভাইরাসটি পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রেও প্রথমবারের মতো কোভিড-১৯ নতুন ধরণের ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, যা এর আগে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত করা হয়। এই ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একজন রোগীর শরীরে নতুন ধরণের এই ভাইরাসটি পাওয়া গেছে।

বিশ বছর বয়সী এই আক্রান্ত ব্যক্তির সাম্প্রতিক কোন ভ্রমণের ইতিহাস নেই। তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে।

অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলছেন, তারা এখন এই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছেন। সেই সঙ্গে এরকম আরও রোগী আছে কিনা, সেটাও খুঁজে দেখছেন।

নতুন ভাইরাস শনাক্তের ঘটনা ঘটলো এমন সময় যখন করোনাভাইরাসের টিকার বিলি বণ্টন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেন।

তিনি বলছেন, টিকা দেয়ার কার্যক্রম যথাযথভাবে হচ্ছে না।

Banner image reading more about coronavirus
BBC
Banner image reading more about coronavirus

করোনা ভাইরাস: 'বাংলাদেশে শনাক্ত নতুন ধরন নিয়ে উদ্বেগের কিছু নেই'

বাংলাদেশেও নতুন করোনাভাইরাস শনাক্ত, মিল আছে যুক্তরাজ্যে পাওয়া ধরনের সঙ্গে

নতুন ধরণের করোনাভাইরাস এবার ফ্রান্স, স্পেন ও সুইডেনেও

বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে নতুন ধরনের করোনাভাইরাস

এখনই কেন নতুন মহামারি মোকাবেলার প্রস্তুতি নেয়ার তাগিদ, প্রস্তুত বাংলাদেশ?

নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন করোনাভাইরাস থেকে

নতুন করোনাভাইরাস কত দ্রুত ছড়ায়? কতটা উদ্বেগের?

করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন

কোথায় কতোক্ষণ বেঁচে থাকে কোভিড-১৯ এর জীবাণু, নির্মূলের উপায়

করোনাভাইরাস নিয়ে আপনার যা জানা প্রয়োজন

Banner
BBC
Banner

যুক্তরাষ্ট্রে এক কোটি ৯০ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৩ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ।

ধারণা করা হয় যে, করোনাভাইরাসের এই নতুন ধরনটি আগেরটির তুলনায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে সেটি আগের চেয়ে বেশি বিপজ্জনক নয় বলেই মনে করা হচ্ছে।

মঙ্গলবার একটি বিবৃতিতে কলোরাডোর গভর্নর জ্যারেড পোলিস বলেছেন, ডেনভারের কাছাকাছি এলবার্ট কাউন্টিতে শনাক্ত ওই রোগীকে এখন আইসোলেশনে রাখা হয়েছে।

সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তারা ব্যাপক অনুসন্ধান করেছেন এখন পর্যন্ত তার কাছাকাছি আসা ব্যক্তিদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ দেখা যায়নি।

বিশ্বের বিভিন্ন দেশেই নতুন ধরনের এই করোনাভাইরাসের রোগী শনাক্ত হচ্ছে। এর আগে কানাডায় দুইজন রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্য ছাড়াও ইউরোপের আরও কয়েকটি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

'নয়-দশ মাস ধরি বসি আছি, জমানো টাকা ভাঙ্গি খাতি হইতাছে'

ফিরে দেখা: যেভাবে হয়েছিল ৩০শে ডিসেম্বরের নির্বাচন

করোনাভাইরাস: ইরানে নিজস্ব টিকা দিয়ে মহামারির বিরুদ্ধে লড়াই

২০০৮ সালের সংসদ নির্বাচন: পর্দার ভেতরে-বাইরে যা ঘটেছিল

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+