Iran-Israel: 'ট্রাম্পকে খতম করতে চায় ইরান', বোমা ফাটালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের ইসলামিক সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁদের পরমাণু কর্মসূচির জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে তাঁকে হত্যার চেষ্টা করছে। উল্লেখযোগ্যভাবে, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে ট্রাম্পের ওপর দু'বার হত্যার চেষ্টা করা হয়েছিল।

নেতানিয়াহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ট্রাম্পকে হত্যার চেষ্টা সরাসরি ইরানের কাছ থেকে এসেছে কিনা? উত্তরে তিনি বলেন, "হ্যাঁ, ওরা ওনাকে মারতে চায়। তিনি এক নম্বর শত্রু।"

নেতানিয়াহু নিজেকে ট্রাম্পের 'জুনিয়র পার্টনার' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, "তিনি একজন বড় নেতা। দুর্বলভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথ তৈরি করে দেওয়ার জন্য অন্যরা যে পথে হেঁটেছে, তিনি সেই পথে যাননি। এর ফলে বোমা তৈরির সুযোগ তৈরি হয়। সেই সঙ্গে কয়েক বিলিয়ন ডলারও জলে যেত।"

তিনি আরও বলেন, "তিনি এই ভুয়ো চুক্তি বাতিল করেছেন। কাসেম সোলেমানিকে হত্যা করেছেন। তিনি খুব স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের পরমাণু অস্ত্র থাকা চলবে না। এর মানে হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণও করা যাবে না। তাই তিনি ওদের কাছে এক নম্বর শত্রু।" নেতনিয়াহুর দাবি, ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তাঁকে হত্যার চেষ্টাও করা হয়েছিল। একটি ক্ষেপণাস্ত্র তাঁর শোওয়ার ঘরের জানালায় আঘাত করে।

ইরান গত কয়েকদিনে ইজরায়েলের শহরগুলিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও অনেক ক্ষেপণাস্ত্র ব্যর্থ করে দেওয়া হয়েছে। নেতানিয়াহু বলেন, তিনি বিশ্বাস করেন যে ইজরায়েলের আক্রমণাত্মক পদক্ষেপ ইরানের পারমাণবিক কর্মসূচিকে বেশ খানিকটা পিছিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, ইরান বিশ্বের জন্য যে পরমাণু এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি তৈরি করেছে, তা নির্মূল করতে তাঁর দেশ সবকিছু করতে প্রস্তুত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+