Iran-Israel: ইজরায়েলি এয়ারস্ট্রাইকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মহম্মদ বাঘেরিও নিহত

ইজরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মহম্মদ বাঘেরি। এই খবর নিশ্চিত করেছে ইরানের সরকারি সংবাদমাধ্যম। আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামির পর এটি আরও এক ধাক্কা ইরানের।

শুক্রবার ভোরের আলো ফোটার আগেই তেহরান-সহ ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক কেন্দ্রে একের পর এক হামলা চালায় ইজরায়েল। 'অপারেশন রাইজিং লায়ন' নামের এই অভিযানে ইজরায়েল প্রায় ২০০ যুদ্ধবিমান ব্যবহার করেছে বলে জানা গিয়েছে। ইজরায়েলের দাবি, এই হামলা ইরানের পরমাণু কর্মসূচি এবং সামরিক হুমকি মোকাবিলায় অপরিহার্য ছিল।

ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, মেজর জেনারেল মহম্মদ বাঘেরির পাশাপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর প্রধান মেজর জেনারেল হোসেন সালামিও এই হামলায় নিহত হয়েছেন। ইরান জানিয়েছে, এই হামলায় বেশ কয়েকজন বিজ্ঞানী এবং অন্যান্য সেনা কর্তাও প্রাণ হারিয়েছেন। এমনকী তেহরানের আবাসিক এলাকাতেও হামলার খবর পাওয়া গিয়েছে। সেখানে সাধারণ নাগরিক, শিশুদের হতাহতের ঘটনা ঘটেছে।

এই হামলার পর থেকেই ইরানজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিশোধের আগুন জ্বলছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইজরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন। ইতিমধ্যেই তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সক্রিয় করা হয়েছে।

আন্তর্জাতিক মহলে এই ঘটনা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। জাতিসংঘের পক্ষ থেকে সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নও সব পক্ষকে পরিস্থিতি আরও খারাপের দিকে ঠেলে না দেওয়ার জন্য অনুরোধ করেছে। এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

মহম্মদ বাঘেরি ২০১৬ সাল থেকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানহিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ইরান-ইরাক যুদ্ধের একজন অভিজ্ঞ নেতৃত্ব ছিলেন। ইরানের আধুনিক সামরিক কৌশল প্রণয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর মৃত্যু নিঃসন্দেহে ইরানের সামরিক কাঠামোতে এক বড় শূন্যতা তৈরি করবে।

বর্তমান পরিস্থিতিতে এই হামলা মধ্যপ্রাচ্যকে এক বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। নতুন কোনও সামরিক পদক্ষেপ বিশ্বের নানা দেশের কূটনীতি ও অর্থনীতিতে প্রভাবিত করতে পারে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+