ট্রাম্পের নির্বাচনী প্রচারে মোদী যোগ! আমেরিকায় ভোট প্রচারে পদ্ম শিবিরের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা

ট্রাম্পের নির্বাচনী প্রচারে মোদী যোগ! আমেরিকায় ভোট প্রচারে পদ্ম শিবিরের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা

করোনা আবহের মাঝেই রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরগরম মার্কিন মুলুক। এবার সেখানেউ ভোট প্রচারে বিজেপির নাম ব্যবহার নিয়ে শুরু হয়েছে জোর তরজা। বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির রাজনৈতিক প্রচারের ভিডিওতে 'হাউডি মোদি' ও 'নমস্তে ট্রাম্প'-এর মত ক্যাম্পেনের অংশ দেখা গেলেও, আমেরিকার ভোটে পদ্ম শিবিরের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করল ভারতীয় জনতা পার্টি। কোনও দলের হয়েই নির্বাচনী প্রচারের সরাসরি যাতে বিজেপির নাম না জড়ায় সেই বিষয়ে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে।

বিজেপির তরফে চিঠি

বিজেপির তরফে চিঠি

বিজেপির বৈদেশিক কার্যনির্বাহী বিজয় চৌথাইওয়ালে সরাসরি ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি'স (ওএফবিজেপি)-কে চিঠি লিখে মার্কিন মুলুকে নির্বাচনী প্রচারে বিজেপির নাম ব্যবহারে নিষেধ করেছেন বলে খবর। রিপাবলিকান হোক বা ডেমোক্র্যাট, দুই দলের ক্ষেত্রেই সে দেশের বিজেপি সমর্থকদের ভোটের প্রচারে গেরুয়া শিবিরের নাম মুখে আনা বারণ। চৌথাইওয়ালে সংবাদমাধ্যমে জানিয়েছেন, "প্রত্যেক নাগরিক তাঁর নিজের দেশের নির্বাচনী প্রচারে সরাসরিভাবে যুক্ত থাকতেই পারেন। সেদেশের ওএফবিজেপি সদস্যরাও যোগ দিতে পারেন, কিন্তু কোনোভাবেই বিজেপির নাম তাঁদের নেওয়া উচিত হবে না কারণ আমেরিকার ভোটের সাথে বিজেপির কোনো প্রত্যক্ষ সম্বন্ধ নেই।"

 আমেরিকার উপ-রাষ্ট্রপতি পদে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত

আমেরিকার উপ-রাষ্ট্রপতি পদে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত

সম্প্রতি আমেরিকার উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তাঁর সম্বন্ধে বলতে গিয়ে চৌথাইওয়ালে জানান, "আমেরিকার দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদের জন্য একজন ভারতীয় বংশোদ্ভূতকে লড়তে দেখে আমরা গর্বিত। সার্বভৌম অধিকারের বলে অফবিজেপির সদস্যরা ঠিক করবেন তাঁরা কোন দলকে সমর্থন করবেন, কিন্তু বিজেপির নাম প্রকাশ্যে নেওয়াটা বাঞ্ছনীয় নয় একেবারেই।" তিনি আরও বলেন, "আমেরিকা ও ভারত, দু'দেশেই বিজেপির সমর্থন রয়েছে। আমরা চাই না সেই বিপুল সংখ্যক মানুষের মনে কোনও ভুল প্রতিক্রিয়া হোক। "

 নির্বাচনী প্রচারেও ট্রাম্প-মোদী রসায়ন

নির্বাচনী প্রচারেও ট্রাম্প-মোদী রসায়ন

গত বছরের সেপ্টেম্বর ও এই বছরের ফেব্রুয়ারিতে দুটি র‍্যালিতে পাশাপাশি হাঁটেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি রিপাবলিকান দলের নির্বাচনী প্রচার সংক্রান্ত একটি ভিডিওয় দেখা যায় সেই দুই র‍্যালির অংশ। এরই মাঝে অফবিজেপিকে ভারতীয় বিজেপির এই নির্দেশের কৈরণ বিশ্লেষণ করে রাজনীতিবিদদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে কোনোভাবেই সংঘাতে জড়াতে চাইছে না ভারত। আর তাই 'ফোর মোর ইয়ার্স' নামে রিপাবলিকান দলের ভোটপ্রচারের ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি বিজেপি নেতারা।

আমেরিকার নির্বাচনে মোদির মুখ ব্যবহারে যৌক্তিকতা কতটা?

আমেরিকার নির্বাচনে মোদির মুখ ব্যবহারে যৌক্তিকতা কতটা?

রিপাবলিকান দলের নির্বাচনী প্রচারের ভিডিওতে রয়েছে ফেব্রুয়ারিতে ট্রাম্পের ভারত ভ্রমণের অংশও। পাশাপাশি ট্রাম্প সম্পর্কে করা নরেন্দ্র মোদীর কিছু প্রশস্তিবাক্যও এই ভিডিওতে ব্যবহার করা হয়েছে বলে খবর। ইতিমধ্যে হোয়াইট হাউসে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্যাম্প জানিয়েছেন, "আমি জানি সমগ্র ভারতের সমর্থন রয়েছে আমাদের সাথে। স্বয়ং নরেন্দ্র মোদি আমার সমর্থনে রয়েছেন। আমি জানি আমেরিকায় বসবাসকারী ভারতীয়রাও আমাকেই ভোট দেবেন।" ফলত এমত পরিস্থিতিতে ভারতীয় শাসকদল যে মার্কিন নির্বাচনে কোনোরকম ভুলভ্রান্তির অবকাশ রাখবে না, তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+