Mamata Reaches London: রবির সাতসকালে লন্ডনে মমতা, টেমসের পাড়ে বৃষ্টির সঙ্গে কনকনে ঠান্ডা
Mamata Banerjee: লন্ডনে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সময় অনুযায়ী রবিবার দুপুরে লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণ করে মমতার বিমান। দুবাই হয়ে লন্ডনে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে লন্ডনে নামার সময় আবহাওয়া একটু প্রতিকুলই ছিল। বিমান অবতরণের সময় বৃষ্টি হচ্ছিল বলে সূত্রের খবর।
সূত্রের খবর, বাকিংহাম প্যালেসের থেকে ঢিলছোড়া দূরত্বে হোটেলে রয়েছেন মমতা। আপাতত রবিবার মমতার তেমন বড় কোনও কর্মসূচি নেই। তবে আগামিকাল সোমবার ভারতীয় হাই কমিশনে আমন্ত্রিত মমতা। তার আগে রবিবার সরকারি আধিকারিকদের সঙ্গে ঘরোয়া বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী। পুরোদস্তুর কর্মসূচির আগে প্রস্তুতি সেরে নিচ্ছেন তিনি।

ছয় দিনের ঠাসা কর্মসূচি নিয়ে লন্ডনে মমতা। ২৪ মার্চ ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ২৫ মার্চ বাণিজ্য সম্মেলন ও ২৬ মার্চ শিল্প নিয়ে সরকারি স্তরের বৈঠক রয়েছে বলে খবর। তার আগে ভারত থেকে আরও বেশ কয়েকজন শিল্পপতি লন্ডনে রওনা দেবেন বলে সূত্রের খবর। ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেও যোগ দিয়ে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। এর পরের দিন কলকাতার উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। এখানে পৌঁছবেন ২৯ মার্চ।
ট্রান্সফরমারে আগুন লেগে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ায় উড়ান বন্ধ হয়ে গিয়েছিল লন্ডনের হিথরো বিমানবন্দরে। ঘটনাচক্রে হিথরো বিমানবন্দরেই বিমান অবতরণের কথা ছিল মমতার। কিন্তু বিমানবন্দরে বিপত্তির জেরে হিথরোয় সমস্ত উড়ান বাতিল করে এয়ার ইন্ডিয়া।
শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শনিবারই ছন্দে ফিরেছে হিথরো বিমানবন্দর। ১২ ঘণ্টা সফর পিছিয়ে অবশেষে লন্ডনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা বিমানবন্দর থেকে শনিবার রাত আটটা কুড়ি নাগাদ দুবাইতে উড়ে যান মমতা। সেখান থেকে লন্ডনের কানেক্টিং ফ্লাইট ধরেন মুখ্যমন্ত্রী। দুবাইতে দুই গুজরাটি তরুণীর সঙ্গে তাঁর আলাপ হয়। মুখ্যমন্ত্রীর অনুরোধে তাঁরা দুবাই বিমাবন্দরে হিন্দি গানে পারফর্মও করেন বলে সূত্রের খবর।
ভারতীয় সময় রবিবার ভোর ৪টে ৪৮ মিনিটে লন্ডনের বিমানে পাড়ি দেন মমতা। লন্ডনের সময় অনুযায়ী সকাল ৭টার সময় পৌঁছন মুখ্যমন্ত্রী। এখন বেশ কয়েকদিন লন্ডনের তাপমাত্রা সর্বোচ্চ ১৪ ডিগ্রি ও সর্বনিম্ন ৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications