Iran: 'আত্মসমর্পণ করবে না ইরান', খামেনেইয়ের চরম হুঁশিয়ারি আমেরিকা ও ইজরায়েলকে

শুধু ইজরায়েল নয়, ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিরও কড়া জবাব দিয়েছেন ইরানের খামেনেই। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমেরিকা যদি কোনওভাবে ইরানকে আক্রমণ করে, তাহলে তার প্রত্যাঘাতে আমেরিকার অপূরণীয় ক্ষতি হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিঃশর্ত আত্মসমর্পণের জন্য ইরানকে হুমকি দিয়েছিলেন। এমনকী তিনি বলেছিলেন, চাইলে আমেরিকা গোপন ডেরা থেকে ইরানের সর্বোচ্চ নেতাকে বের করে এনে হত্যা করতে পারে। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেই ইজরায়েল এবং আমেরিকাকে পাল্টা জবাব দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। একইসঙ্গে ইজরায়েলকেও চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইজরায়েলের সঙ্গে চলমান সংঘাতের ষষ্ঠ দিনে প্রথমবার জনসমক্ষে এসে খামেনেই জানান, ইরান কোনও চাপের কাছে নতিস্বীকার করবে না এবং জোর করে চাপানো কোনও শান্তি প্রক্রিয়া বা যুদ্ধ মেনে নেবে না।

ইজরায়েলকে নিশানা করে খামেনেই বলেন, 'গণহত্যাকারী শাসকরা বড় ভুল করে ফেলেছে এবং নিজেদের কৃতকর্মের শাস্তিও তারা পাবে। আমাদের দেশের মানুষ শহিদদের বলিদান ভুলবে না এবং শত্রুপক্ষের আকাশসীমাও আমরা বারবার লঙ্ঘন করব।’

খামেনেই আরও বলেন, 'দেশের মাটিকে রক্ষা করতে আমাদের সশস্ত্র বাহিনী, আধিকারিক এবং দেশের প্রত্যেকে প্রস্তুত। আমেরিকানদের জানা উচিত যে ইরানের মানুষ আত্মসমর্পণ করবে না এবং আমেরিকার যে কোনও সামরিক হস্তক্ষেপের ফলে তাদের অপূরণীয় ক্ষতি হবে।’

এর আগে ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, 'তথাকথিত শীর্ষ নেতা কোথায় লুকিয়ে আছেন, আমরা তা জানি। এই গোপন ডেরা আমাদের কাছে খুবই সহজ একটি টার্গেট, কিন্তু আমরা আপাতত তাঁকে সেখান থেকে বের করে হত্যা করব না।’

এর প্রতিক্রিয়ায় খামেনেই সামাজিক মাধ্যমে লেখেন, 'যুদ্ধ শুরু হয়ে গেল।’ এর কিছুক্ষণ পরই তিনি আরও লেখেন, 'সন্ত্রাসবাদী গণহত্যাকারী শাসকদের কঠোর জবাব দিতে হবে। গণহত্যাকারীদের আমরা ক্ষমা করব না।’

সবমিলিয়ে খামেনেই-এর এই কড়া প্রতিক্রিয়া এটাই ইঙ্গিত দেয় যে ইরান কোনওরকম চাপের কাছে নতিস্বীকার না করে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+