Iran-Israel: ইরানের পাল্টা হামলা, ধোঁয়ায় ঢাকল তেল আভিভের আকাশ, সতর্কতা ইজরায়েলে

তেল আভিভে রাতের অন্ধকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের পারমাণবিক কেন্দ্রে ইজরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

শুক্রবার মধ্যরাতের পরে তেল আভিভে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এই ঘটনায় ইরান ও ইজরায়েলের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। এর আগে শুক্রবার ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক কেন্দ্রগুলিতে ইজরায়েল হামলা চালায়। তার ফলে ইরানের কয়েকজন শীর্ষ সেনা আধিকারিক নিহত হন। এর জবাবে তেহরান তেল আভিভ সহ ইজরায়েলের শহরগুলিতে পাল্টা বিমান হামলা চালিয়েছে। এর ফলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ইজরায়েলের।

ইজরায়েলি সংবাদমাধ্যম সূত্রে খবর, সাম্প্রতিক হামলায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন এবং তাঁদের তেল আভিভের ইচিলভ মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশিরভাগই সামান্য আঘাত পেয়েছেন, তবে একজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

ইজরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম-এর দুই সদস্য তেল আভিভ এলাকায় একটি মোবাইল ইনটেনসিভ কেয়ার ইউনিটে কাজ করার সময় কাঁচের টুকরো লেগে সামান্য আহত হয়েছেন। এমডিএ জানিয়েছে, তাঁদের ঘটনাস্থলেই চিকিৎসা করা হয়েছে এবং হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি।

ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান এক ঘণ্টায় কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। জরুরি বিভাগের কর্মীরা দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছেন।

ইরান থেকে তৃতীয় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর, ইজরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জনসাধারণকে জানিয়েছে যে তারা এখন নিরাপদ এলাকা থেকে বের হতে পারবে। তবে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে যে ভবিষ্যতে আরও হামলার ঘটনা ঘটতে পারে, তাই তাঁরা যেন কাছাকাছি থাকেন।

ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (IDF) শনিবার জনসাধারণকে সতর্ক করে বলেছে, রকেট হামলার স্থানগুলির ছবি যেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা না হয়। আইডিএফ জানিয়েছে, 'শত্রুরা এর মাধ্যমে তাদের হামলার ক্ষমতা আরও উন্নত করতে পারে। তাই দায়িত্বশীল হোন এবং অনলাইনে কোনও লোকেশন শেয়ার করবেন না!'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+