পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি চাপ, পরমাণু বিদ্যুতের পক্ষে সওয়াল ইউরোপীয় কমিশনের
পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতি ইউরোপের জ্বালানি নিরাপত্তার দুর্বলতাকে আবারও সামনে এনে দিয়েছে বলে মন্তব্য করলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানালেন, নির্ভরযোগ্য ও দূষণমুক্ত বিদ্যুতের উৎস হিসেবে পরমাণু শক্তির গুরুত্ব নতুন করে ভাবার সময় এসেছে।
মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উরসুলা বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। এর ফলে ইউরোপকে আবারও মনে করিয়ে দিচ্ছে, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার উপর অতিরিক্ত নির্ভরতা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে।

এই প্রেক্ষাপটে তিনি মনে করিয়ে দেন, অতীতে ইউরোপে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তা ধীরে ধীরে কমে এসেছে। তাঁর মতে, পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপন বন্ধ রাখার সিদ্ধান্ত ইউরোপের জন্য একটি কৌশলগত ভুল ছিল।
উরসুলা জানান, ১৯৯০ সালে ইউরোপীয় ইউনিয়নের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় এক তৃতীয়াংশই আসত পরমাণু শক্তি থেকে। কিন্তু বর্তমানে সেই হার কমে প্রায় ১৫ শতাংশে নেমে এসেছে। অন্যদিকে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই ইউরোপে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার উপর সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার আবহে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার আশঙ্কা জ্বালানি সঙ্কটের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে।
এই পরিস্থিতিতে ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পুনর্ব্যবহারযোগ্য শক্তির পাশাপাশি পরমাণু শক্তির মতো স্থিতিশীল ও নির্ভরযোগ্য উৎসের উপরও জোর দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মত প্রকাশ করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। তাঁর মতে, দীর্ঘমেয়াদে ইউরোপকে টেকসই ও নিরাপদ জ্বালানি ব্যবস্থার দিকে এগোতেই হবে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications