আমেরিকায় দৈনিক কোভিডে মৃত্যু ৩ হাজার, যা ডি–ডে বা ৯/‌১১ ঘটনার চেয়েও বেশি

আমেরিকায় দৈনিক কোভিডে মৃত্যু ৩ হাজার

কিছুদিন পর থেকেই আমেরিকায় যেখানে করোনা ভ্যাকসিন আসার কথা সেই দেশে ফের এ মারণ ভাইরাসের কারণে মৃত্যু মিছিল দেখা দিল। একদিনে আমেরিকায় করোনায় প্রাণহানি হয়েছে ৩ হাজারের বেশি মানুষের, যা ডি–ডে বা ৯/‌১১–এর ঘটনার থেকেও বেশি মানুষ মারা গিয়েছে। গত পাঁচদিনে ১০ লক্ষ নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে এবং ১০৬,০০০ জন হাসপাতালে ভর্তি রয়েছে।

আমেরিকায় দৈনিক কোভিডে মৃত্যু ৩ হাজার, যা ডি–ডে বা ৯/‌১১ ঘটনার চেয়েও বেশি


দেশজুড়ে এই সঙ্কট মেডিক্যাল সেন্টারগুলিকে ভয়াবহ সমস্যার মুখোমুখি ফেলে দিয়েছে। হাসপাতালের কর্মী ও জনস্বাস্থ্য আধিকারিকদের জীবন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই সঙ্কটের জেরে আমেরিকায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯০,০০০ জনের এবং ১৫,৫০০,০০০ জন নিশ্চিত সংক্রমণ হয়েছে। আমেরিকায় বুধবার ৩,১২৪ জনের মৃত্যু হয়েছে একদিনে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখনও পর্যন্ত একদিনে এটি সর্বোচ্চ। আমেরিকায় গত ১৫ এপ্রিল পর্যন্ত দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২,৬০৩ জনের। আমেরিকার নিউইয়র্ক শহরকে করোনা ভাইরাসের উৎসকেন্দ্র হিসাবে ধরা হয়েছে।

বুধবারে একদিনে তিন হাজারের বেশি জনের মৃত্যুকে তুলনা করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরম্যান্ডি হামলার প্রথম দিনের সঙ্গে, যেখানে আড়াই হাজার মানুষের মৃত্যু হয় ৪,৪০০ জনের মধ্যে এবং ২০০১ সালে ১১ সেপ্টেম্বর আল কায়দার হামলায় আমেরিকায় মৃত্যু হয়েছিল ২,৯৭৭ জনের।

নতুন কেসের গড় ২০৯,০০০ প্রত্যেক সময়ই সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা রোজ রেকর্ড গড়ছে। মার্কিন সরকারের উপেষ্টা প্যানেল বৃহস্পতিবার ফাইজারের কোভিড–১৯ ভ্যাকসিনের ব্যবহার করোনা ভাইরাসের প্রকোপকে জয় করবে বলে সমর্থন করেছে। এফডিও যত শীঘ্র প্যানেলের এই সুপারিশে সই করবে, তত তাড়াতাড়ি ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়ে যাবে। মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় টিকাদানের উদ্বোধন হবে এর মাধ্যমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+