করোনা ভাইরাস: অক্টোবর থেকে ওমরাহ হজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব

চারটি ধাপে ওমরাহ হজ করার সুযোগ উন্মুক্ত করছে সৌদি আরব। প্রথমে সৌদি নাগরিকরা সুযোগ পাবেন, পরবর্তীতে বিদেশিরা। হজের সময় স্বাস্থ্যবিধি ও অন্যান্য বিধিনিষেধ নিয়ন্ত্রণ করা হবে অ্যাপের মাধ্যমে।

কাবা শরীফ
Getty Images
কাবা শরীফ

অক্টোবর মাস থেকে আবার ওমরাহ হজ করার সুযোগ উন্মুক্ত করছে সৌদি আরব। যথাযথ সতর্কতা রেখে প্রথমে দেশটির নাগরিকরা এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে বিদেশিদের জন্য সুযোগ উন্মুক্ত করা হবে।

সৌদি পত্রিকা আরব নিউজ ও বার্তা সংস্থা এএফপি এই খবর দিয়েছে।

মঙ্গলবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি এবং ধর্মীয় এই আয়োজনের জন্য মুসলিম বিশ্বের আকাঙ্ক্ষার কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কয়েকটি ধাপে ওমরাহ হজের সুযোগ উন্মুক্ত করা হবে।

সৌদি নাগরিকদের জন্য ওমরাহ হজ পালনের সুযোগ চালু হবে চৌঠা অক্টোবর থেকে। তবে মোট ধারণ ক্ষমতার ৩০ শতাংশ মানুষ ওমরাহে অংশ নিতে পারবেন। অর্থাৎ প্রায় ৬০০০ হাজার ব্যক্তি ওমরাহ হজ করতে পারবেন।

দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে ওমরাহকারীর সংখ্যা আরও বাড়ানো হবে। তখন গ্র্যান্ড মসজিদের ধারণ ক্ষমতার ৭৫ শতাংশ খুলে দেয়া হবে। অর্থাৎ প্রায় ১৫ হাজার হাজি হজে অংশ নিতে পারবেন।

তৃতীয় ধাপে পহেলা নভেম্বর থেকে বিদেশিদের জন্য ওমরাহ করার সুযোগ উন্মুক্ত করা হবে। সেই সময় একেকবারে ২০ হাজার ব্যক্তি ওমরাহ করতে পারবেন। দিনে মোট ৬০ হাজার মানুষ ওমরাহ করার সুযোগ পাবেন।

চতুর্থ ধাপে, যখন করোনাভাইরাসের ঝুঁকি আর থাকবে না, তখন গ্র্যান্ড মসজিদের কর্মকাণ্ড পুনরায় স্বাভাবিক হয়ে যাবে।

আরো পড়ুন:

করোনাভাইরাস মহামারির কালে এবারের হজ একেবারে ভিন্ন এক অভিজ্ঞতা

হজ কোটা বিভিন্ন দেশের জন্য যেভাবে নির্ধারিত হয়

হজ থেকে কত টাকা আয় করে সৌদি আরব?

হজ করতে গিয়ে যৌন হয়রানি: মুখ খুললেন আরেক নারী

করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ওমরাহ হজ বন্ধ রয়েছে
Getty Images
করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ওমরাহ হজ বন্ধ রয়েছে

'আইতামার্না' নামের একটি অ্যাপ ব্যবহার করে ওমরাহ যাত্রীদের প্রবেশ ও দর্শনের ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করা হবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই অ্যাপটি চালু করেছে। এটি ব্যবহার করে স্বাস্থ্যগত তথ্য এবং হজযাত্রীদের ভ্রমণ সম্পর্কিত তথ্যাদি নজরদারি করা যাবে।

হজে অংশ নিতে বা পবিত্র স্থানগুলোয় যারা যেতে চান, তাদের সবাইকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্য সতর্কতা বজায় রাখার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলছে, মহামারির ঝুঁকি থেকে সুরক্ষা দিয়েই সৌদি আরবের ভেতরের ও বাইরের সবাইকে তারা নিরাপদ ও স্বাস্থ্যকর উপায়ে ধর্মীয় অনুষ্ঠান করার সুযোগ করে দিতে চায়।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

জাতিসংঘে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে করোনাভাইরাস নিয়ে উত্তেজনা

করোনাভাইরাস থেকে কি ডেঙ্গু সুরক্ষা দেবে?

ইহুদি বসতির অন্যতম অর্থদাতা চেলসি ফুটবল ক্লাবের মালিক

মুসলিম হওয়ায় হোটেল থেকে শিক্ষকদের তাড়িয়ে দেয়া হল পশ্চিমবঙ্গে

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+