Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জলবায়ু পরিবর্তনের বড় ধাক্কা কৃষিকাজে! ২০৩০ সালের মধ্যে ভুট্টার উৎপাদনে বিপুল ঘাটতির আশঙ্কা

জয়বায়ু পরিবর্তনের বড় ধাক্কা কৃষিকাজে! ২০৩০ সালের মধ্যে ভুট্টার উৎপাদনে বিপুল ঘাটতির আশঙ্কা

জলবায়ু পরিবর্তনের বিপুল প্রভাব পড়তে শুরু করেছে গোটা বিশ্বে। একাধিক জায়গায় একাধিক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সব দেশেই একের পর এক বড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। গ্লাসগোয় জলবায়ু পরিবর্তন সংক্রনন্ত বৈঠকে সব দেশই এই নিয়ে উদ্বেগ প্রকাশকরেছে। সেই বৈঠকেই প্রকাশ্যে এসেছে জলবায়ু পরিবর্তনের কারনে বিপুল প্রভাব পড়তে শুরু করেছে কৃষিতে।

২০৩০ সালের মধ্যে ভুট্টার উৎপাদনে বিপুল ঘাটতির আশঙ্কা

২০৩০ সালের মধ্যে গোটা বিশ্বে ভুট্টার উৎপাদনে বিপুল প্রভাব পড়বে। এমনই আশঙ্কার কথা প্রকাশ্যে এসেছে। ২৪ শতাংশ কমে যাবে ভুট্টার উৎপাদন। জয়বায়ু পরিবর্তনের ফলেই এই প্রভাব পড়বে বলে জানিয়েছেন গবেষকরা। কারণ যে আবহাওয়ার ভুট্টা উৎপাদন হয় সেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে একাধিক দেশে। বিশে। করে ভুট্টা উৎপাদনকারীদেশ গুলিতে এর বিপুল প্রভাব পড়বে। সেই তালিকায় রয়েছে ভারতও। ভারতেও বিপুল পরিমান ভুট্টা উৎপাদন হয়ে থাকে।

রিপোর্টে আরও বলা হয়েছে ২০৪০ সালের মধ্যে একাধিক কৃষিজ পন্য উৎপাদন প্রভাব পড়বে। তার আরেকটি কারণ গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রিন হাউস গ্যাসের পরিমানও বাড়ছে। দূষণ বাড়ছে। বনাঞ্চল কমছে। নগরায়নের কারণে দূষণ ভীষণভাবে বেড়ে চলেছে। শুধু ভুট্টা নয় গম উৎসপাদনেও প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিপোর্টে। উত্তর ও মধ্য আমেরিকা, পশ্চিম আফ্রিকা, মধ্য এশিয়া, ব্রাজিল, চিনে গম উৎপাদনে প্রভাব পড়বে। তাপমাত্রার বৃদ্ধির কারণে ভুট্টা এবং গমের উৎপাদন প্রভাব পড়ছে বলে জানানো হয়েছে রিপোর্টে।

গত এক বছরে প্রকৃতির একাধিক চরম রূপ দেখেছে গোটা বিশ্ব। ইউরোপ, আমেরিকায় তাপপ্রবাহ হয়েছে। তাপমাত্রা ৫০ িডগ্রি সেলসিয়াসের কাছাকািছ পৌঁছে গিয়েছে সেখানে। বিধ্বংসী বন্যা দেখেছে জার্মানি। একের পর এক ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলাতে হয়েছে ভারতকে। তার সঙ্গে মেঘভাঙা বৃষ্টি, হরপা বান তো হয়েইছে। প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়েছে গোটা দেশ। গোটা বিশ্বের একাধিক জায়গায় এই চরম পরিস্থিতি তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+