বাড়ছে উদ্বেগ, ফের নিউইয়র্কে মাথাচাড়া দিচ্ছে প্রাণঘাতী নয়া করোনা স্ট্রেন

বাড়ছে উদ্বেগ, ফের নিউইয়র্কে মাথাচাড়া দিচ্ছে প্রাণঘাতী নয়া করোনা স্ট্রেন

বিশ্বব্যাপী টিকাকরণ শুরুর পরেও কিছুতেই কমছে না করোনা উদ্বেগ। একের পর এক দেশে দেখা মিল নয়া করোনা স্ট্রেনের। যা আগের থেকে ৫০ থেকে ৭০ শতাংশ বেশি সংক্রমক বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এমনকী আগের থেকেও অনেক বেশি প্রাণঘাতী বলেও দাবি করছেন অনেক বিশেষজ্ঞই। এদিকে ব্রিটেন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার পর এবার আমেরিকার নিউইয়র্কেও নতুন করে মাথাচাড়া দিতে শুরু করল নয়া করোনা স্ট্রেন।

বাড়ছে উদ্বেগ, ফের নিউইয়র্কে মাথাচাড়া দিচ্ছে প্রাণঘাতী নয়া করোনা স্ট্রেন

সূত্রের খবর, ইতিমধ্যেই নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে করোনার B.1.526 স্ট্রেনে সংক্রমিতদে খবর শোনা যাচ্ছে। এই স্ট্রেনের সঙ্গে দক্ষিণ আফ্রিকার নয়া স্ট্রেনের প্রচুর মিল রয়েছে বলেও জানাচ্ছেন স্বাস্থ্য আধিকারিকেরা। যদিও গত নভেম্বরেই এই স্ট্রেনটির প্রথম নমুনার খোঁজ মিলেছিল আমেরিকায়। যা নতুন করে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানাচ্ছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারাই দীর্ঘদিন থেকে এই স্ট্রেনের সংক্রমণের ধরণ নিয়ে গবেষণা চালাচ্ছেন বলেও জানা যাচ্ছে।

অন্যদিকে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি গবেষণা পত্রেও চলতি সপ্তাহে এই নব স্ট্রেনটির বিষয়ে লেখা হয়েছে বলে খবর। দীর্ঘদিন থেকে নিউইয়র্ক ও পার্শ্ববর্তী এলাকা গুলির উপর নজরদারি ও একটানা গবেষণার পরেই এই স্ট্রেনের বিষয়ে বিশদ তথ্য সামনে আনা হয়েছে।যেখানে স্পষ্টতই বলা হয়েছে আগের একাধিক করোনা স্ট্রেনে থেকে B.1.526 আদপেই কতটা বেশি সংক্রমক এবং একইসাথে প্রাণঘাতীও। অন্যদিকে বিশ্ব করোনা তালিকাতেও এই মূহূর্তে শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা। মোট আক্রান্তের সংখ্যা পার করেছে ২ কোটি ৮৯ লক্ষের গণ্ডি। মারা গিয়েছেন ৫ লক্ষ ১৮ হাজারের বেশি মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+