জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক বিভাজন নিয়ে যা বললেন বাংলাদেশের মন্ত্রী
জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক বিভাজন বাংলাদেশের সংস্কৃতি নয়। এমনটাই বললেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। এপ্রসঙ্গে তিনি কর্তৃত্ববাদিতা, দখলদারিত্বের কথাও উল্লেখ করেছেন। যা দেশের সংস্কৃতি নয়।
জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক বিভাজন বাংলাদেশের সংস্কৃতি নয়। এমনটাই বললেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। এপ্রসঙ্গে তিনি কর্তৃত্ববাদিতা, দখলদারিত্বের কথাও উল্লেখ করেছেন। যা দেশের সংস্কৃতি নয়।

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক বিভাজন এদেশের সংস্কৃতি নয় জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শুধু শারীরিক নয়, বিপ্লব ঘটাতে হবে মনে। লোকসংস্কৃতির অকৃত্রিম ধারায় গাইতে হবে মনুষ্যত্বের জয়গান, জাতি সত্তার জয়গান। চলতে হবে অসাম্প্রদায়িক পথে।
মঙ্গলবার রাজধানীতে বাংলা অ্যাকাডেমির এক অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী। তিনি বলেন, বিদেশি হওয়ার চেষ্টা করে লোক হাসানো উচিত নয়। বরং বাঙালি পরিচয়ে বিদেশিদের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর ডাক দিয়েছেন তিনি।
অনুষ্ঠানে দেশের ছাড়াও প্রতিবেশী দেশ থেকেও অতিথিরা উপস্থিত ছিলেন। ছিলেন ব্রিটেনের বিশেষজ্ঞরাও।

Click it and Unblock the Notifications