ভয়ঙ্কর এক 'অসুখে' ভুগছে বাংলাদেশ! রিপোর্ট সামনে আসতেই মাথায় হাত, মুজিবের দেশে কেন এমন 'হাহাকার'?
Bangladesh: ভয়ঙ্কর এক 'অসুখে' ভুগছে বাংলাদেশকে! আর তা মহামারির মতো ছড়িয়ে পড়ছে। হাসতে ভুলে যাচ্ছেন সেখানকার মানুষ। অবাক লাগছে শুনতে! ভাবছেন তো এ আবার কোন ভাইরাস? সত্যিই এক ভয়ঙ্কর 'অসুখে' জর্জরিত সে দেশের মানুষ। আর সেই কারণেই বিশ্বের সুখী দেশের তালিকায় আবার পিছিয়ে গিয়েছে মুজিবের দেশ। সম্প্রতি 'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫' এর একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে।
আর তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ (Bangladesh) সুখী দেশের (happiness index) তালিকায় অনেকটাই পিছিয়ে গিয়েছে। বর্তমান স্থান ১৩৪তম জায়গায়। আর সেটাই চিন্তার কারণ হয়ে উঠছে সবার কাছে। সে দেশের এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এবার ১৪৭টি দেশের ওপর সমীক্ষা চালানো হয়। আর এরপরেই এই সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়।

গতবছর ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের (Bangladesh) অবস্থান ছিল ১২৯তম। সে দেশের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুখী দেশের তালিকা তৈরি করতে জিডিপি-জনসংখ্যা অনুপাত, সামাজিক সহায়তা, সুস্থতার সঙ্গে বেঁচে থাকার গড়সীমা, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, উদারতা, দুর্নীতির মাত্রা সহ একাধিক বিষয়কে খতিয়ে দেখা হয়।
আর তা দেখতে রীতিমত অবাকই হয়েছেন যারা এই সমীক্ষা চালিয়েছেন। ইউনূসের আমলে যে পরিস্থিতি যে খারাপ তা বারবার উঠে এসেছে। এবার তা ধরা পড়ল তালিকাতেও। তালিকা অনুযায়ী, বিশ্বে বাংলাদেশের ( (Bangladesh) চেয়ে সুখী দেশ আছে ১৩৩টি আর অসুখী দেশ আছে মাত্র ১৩টি। তালিকায় সবচেয়ে অসুখী দেশ হিসেবে ১৪৭তম অবস্থানে আছে আফগানিস্তান। অসুখী দেশের তালিকায় ১৪৩ থেকে ১৪৬তম অবস্থানে আছে যথাক্রমে জিম্বাবয়ে, মালাউয়ি, লেবানন এবং সিয়েরা লিয়ন।
এছাড়া, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ১০৯তম এবং শ্রীলঙ্কা ১৩৩তম অবস্থানে রয়েছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ৯২তম অবস্থানে আছে নেপাল। এদিকে, চারবছর ধরে যুদ্ধে বিধ্বস্ত ময়ানমারের ১২৬তম অবস্থানে রয়েছে বলে সে দেশের প্রকাশিত খবরে উঠে এসেছে।
এদিকে, সুখী দেশের তালিকায় সেরা দশের পাঁচটিই ধরে রেখেছে নর্ডিক দেশগুলো। টানা আট বছরের মতো বিশ্বের এক নম্বর সুখী দেশের অবস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। পরবর্তী তিনটি অবস্থানে আছে ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন। নরওয়ে রয়েছে সাত নম্বরে। বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র আছে ২৪ নম্বরে আর ইজরায়েল সুখী দেশের তালিকায় ৮ম, এমনটাই বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম 'বাংলা ট্রিবিউনে'র খবরে দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications