Bangladesh: ভারত-বিরোধী ইউনূসকে মসনদ থেকে ছুড়ে ফেলবে বাংলাদেশের সেনা! ফিরবে হাসিনার আওয়ামি লিগ?
Bangladesh: ফের অভ্যুত্থান হবে বাংলাদেশে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ক্রমেই সংঘাতের পর্যায়ে চলে যাচ্ছে সেনাবাহিনী। তথাকথিত আন্দোলনের মুখ যারা, সেই ইউনূসপন্থী ছাত্রদের সঙ্গে সেনাবাহিনীর সংঘাত সৃষ্টি হয়েছে। এরই মাঝে ঢাকায় বৈঠকে যোগ দিল সেনাবাহিনীর সিংহভাগ। আর তাতেই নতুন করে বড় কিছু বাংলাদেশে ঘটতে পারে বলে আশঙ্কা।
দেশজুড়ে নিয়ন্ত্রণ বাড়াতে চাইছে বাংলাদেশের সেনাবাহিনী। ঢাকার দিকে মার্চ করে এগোচ্ছে শয়ে শয়ে সেনা। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে ইউনূস ও তাঁর দলবল। বিশেষ করে ঢাকায় সেনাবাহিনী নিয়ন্ত্রণ আরও জোরদার করতে চাইছে বলে সূত্রের খবর। এর আগে অন্যতম প্রভাবশালী ছাত্রনেতা আসিফ মাহমুদ শোজিব ভুইয়া বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে নিয়ে বিস্ফোরক বিবৃতি দেন।

সেখানে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাথা হিসেবে শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনূসকে বসানোয় অনিচ্ছা সত্ত্বেও সহমত হয়েছিলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান। ভুইয়া একা নন, তার আগে আরও বিস্ফোরক দাবি করেন অপর এক ছাত্রনেতা হাসনাত আবদুল্লা। গত ১১ মার্চ সেনাপ্রধানের গোপন বৈঠকে শেখ হাসিনার আওয়ামী লিগকে ফের ক্ষমতায় ফেরানোর কথা বলা হয়েছে বলে বিস্ফোরক দাবি করেন হাসনাত।
আওয়ামী লিগ ভোটে লড়তে পারে বলেও দাবি করেন হাসনাত। আর তাই, সেনাবাহিনীর বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন হাসনাত। স্রেফ তাই নয়, এর নেপথ্যে ভারতের যোগ রয়েছে বলে ফেসবুকে মনগড়া পোস্টও করেন হাসনাত। আওয়ামী লিগকে ক্ষমতায় ফেরানোর প্রস্তাব দিয়ে আসন রফাতেও ভারত পরিকল্পনায় সায় দিয়েছে বলে দাবি হাসনাতের।
এদিকে হাসনাতের এই পোস্ট ঘিরে শনিবার মুখ খুলেছে বাংলাদেশের সেনাবাহিনীও। ঢাকা ক্যান্টনমেন্টের তরফে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে, সম্প্রতি হাসনাত আবজুল্লা ফেসবুকে যে পোস্ট করেছেন, তা সম্পূর্ণ তাঁর রাজনৈতিক স্টান্টবাজি ছাড়া আর কিছু নয়। বছর সাতাশের এই ছাত্রনেতার মন্তব্য হাস্যকর ও অপরিপক্ক মনগড়া গল্প বলে কটাক্ষ করেছে সেনাবাহিনী।












Click it and Unblock the Notifications