Air India: এয়ার ইন্ডিয়ার বিমানে ফের বিভ্রাট! ভিয়েনায় অবতরণের পর বাতিল দিল্লি থেকে ওয়াশিংটনগামী ফ্লাইট

ভিয়েনা থেকে ওয়াশিংটনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বিভ্রাটের কারণে তা বাতিল করতে হল। ফলে যাত্রীরা ফের সমস্যার সম্মুখীন হলেন। বুধবার দিল্লি থেকে ওয়াশিংটনগামী এয়ার ইন্ডিয়ার এআই ১০৩ বিমানটি ভিয়েনাতে জ্বালানি নেওয়ার জন্য থামার পরে সেটি বাতিল করা হয়।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, বিমানে একটি সমস্যা দেখা দেওয়ায় ভিয়েনা থেকে ওয়াশিংটনগামী এআই ১০৩ ফ্লাইটটি বাতিল করা হয়েছে। ভিয়েনায় বিমানের নিয়মিত পরীক্ষার সময়, এয়ারলাইন্স একটি ত্রুটি দেখতে পায় যার রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এই ত্রুটি মেরামত করার প্রয়োজন ছিল। সেই কারণে ভিয়েনা থেকে ওয়াশিংটনগামী বিমানটি বাতিল করা হয়েছে।

যাত্রীদের বিমান থেকে নেমে যেতে বলা হয়। কারণ মেরামতের কাজ শেষ করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন ছিল। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র আরও জানান, এআই ১০৩ বাতিল হওয়ার পরে, ওয়াশিংটন থেকে দিল্লির রিটার্ন ফ্লাইটটিও বাতিল করা হয়েছে। এয়ারলাইন্স ক্ষতিগ্রস্ত যাত্রীদের হয় দিল্লির বিকল্প ফ্লাইটে পুনরায় বুকিং করেছে অথবা তাদের পছন্দ অনুযায়ী সম্পূর্ণ রিফান্ড করার প্রস্তাব দিয়েছে।

আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়ার পরিষেবায় এই ধরনের বিভ্রাট নিয়মিত দেখা যাচ্ছে। এর আগে ২৯ জুন টোকিও থেকে দিল্লিগামী অন্য একটি এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৩৫৭-কে কলকাতার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কারণ বিমানের কেবিনের তাপমাত্রা অনেক বেশি ছিল। ক্রুরা বিমানের কেবিনে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা লক্ষ্য করার পরেই এই ঘোষণা করা হয়। তবে এয়ারলাইন্স নিশ্চিত করে যে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা ছিল এবং বিমানটি কোনও বিপদ ছাড়াই নিরাপদে অবতরণ করেছে।

শুধু এটিই নয়, গত তিন সপ্তাহে দেশ জুড়ে একাধিক বিমান সংস্থার বিমানে ত্রুটি থাকায় যাত্রী পরিষেবা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+