মই দিয়ে কাঁটাতারের সীমান্ত টপকে এদেশে ঢোকে উরি হামলার জঙ্গিরা
শ্রীনগর, ১৭ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের উরিতে সেনা ছাউনিতে হামলা চালিয়ে ১৯ জন জওয়ানকে মেরে ফেলা চার পাকিস্তানি জঙ্গি সীমান্তের কাঁটাতারের বেড়া মই দিয়ে টপকে এদেশে ঢুকেছিল বলে তদন্তে নেমে জানতে পেরেছে ভারতীয় সেনা। ["দুশমন শিকার, হম শিকারি", এই মন্ত্র জপেই সীমান্তে জঙ্গি মোকাবিলা ভারতীয় সেনার]
সীমান্তের এই কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগও থাকে। ফলে তা টপকে ঢোকা সহজ নয়। তবে সেনা সূত্রে জানা গিয়েছে, সালামাবাদ নল্লাহের কাছে বেড়াজালের মধ্যে কোথাও গলদ ছিল। সেখান থেকেই মইয়ে চেপে ভারতে ঢোকে জঙ্গিরা। [সীমান্তে হামলার অপেক্ষায় কাশ্মীর উপত্যকায় লুকিয়ে ২৫০ পাক জঙ্গি!]

জানা গিয়েছে, ভারতের সীমান্তের দিকে একটি মই রাখা হয়েছিল। ওপারে পাকিস্তান সীমান্তেও ছিল মই। উপরে ওঠার পরে আর একটি মই রেখে সেতু তৈরি করে ইলেকট্রিক কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকে জঙ্গিরা। জঙ্গিদের পিঠে ব্যাগের মধ্যে অনেক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ছিল। তা সত্ত্বেও কীভাবে এভাবে সীমান্ত পেরল জঙ্গিরা তা অবশ্যই ভাবাচ্ছে গোয়েন্দাদের। [উর্দুতে প্রধানমন্ত্রীকে লেখা চিঠি নিয়ে পাকিস্তান থেকে উড়ে আসা পায়রা আটক]
মনে করা হচ্ছে, এপারে ভারতে সাহায্যকারী হিসাবে যে দুজনকে উরি হামলার পরে কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম থেকে গ্রেফতার করেছে সেনা, তারাই এই কাজে চার জঙ্গিকে সাহায্য করেছে। ঘটনার আরও বিস্তারিত তথ্য জানার জন্য এনআইএ-র নেতৃত্বে তদন্ত চলছে বলে জানা গিয়েছে। [এই মুহূর্তে ভারত-পাক পরমাণু যুদ্ধ বাঁধলে কী ক্ষতির মুখে পড়বে গোটা বিশ্ব!]
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের











Click it and Unblock the Notifications