UP Nikay Chunav 2023: উত্তর প্রদেশে স্থানীয় নির্বাচনে বিজেপির বিপুল জয়! যোগীকে কৃতিত্ব দিলেন মোদী

উত্তর প্রদেশে পুরসভা নির্বাচনে ( UP Nikay Chunav 2023) বিপুল জয় পেয়েছে বিজেপি। পুর কর্পোরেশনের ১৭ টির মধ্যে ১০ টিতে জয়ী হয়েছে বিজেপি। এই জয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উন্নয়নে জনগণের সমর্থন প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী উত্তর প্রদেশের দলীয় কর্মী ও প্রার্থীদের এই নির্বাচনে বিজেপির বিপুল জয়ে তাদের পারফরমেন্সের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, দল পুর কর্পোরেশনের ১৭ টির মধ্যে ১০ টিতে জয়ী হয়েছে। সেখানে কার্যকরভাবে ট্রিপল ইঞ্জিন সরকার তৈরি হচ্ছে।

স্থানীয় নির্বাচনে বিপুল জয়ে যোগীকে কৃতিত্ব দিলেন মোদী

যেসব শহরে বিজেপির বিজয়ী মেয়র প্রার্থীরা জয়ী হয়েছেন, সেগুলি হল প্রয়াগরাজ, আলিগড়, শাহজাহানপুর, গাজিয়াবাদ, অযোধ্যা, ঝাঁসি, বেরেলি, মথুরা-বৃন্দাবন, মোরাদাবাদ, শাহারানপুর। এছাড়া আগ্রা, লখনৌ, কানপুর, মিরাট, ফিরোজাবাদ, বারাণসী ও গোরক্ষপুরের ফল প্রকাশে দেরি হচ্ছে। তবে অধিকাংশতেই বিজেপির জয়ের সম্ভাবনা।

স্থানীয় নির্বাচনে বিপুল জয়ে যোগীকে কৃতিত্ব দিলেন মোদী

প্রসঙ্গত ১৭ জন মেয়র ও ১৪০১ জন সদস্য নির্বাচনের জন্য ৪ মে ও ১১ মে দুই ধাপে উত্তর প্রদেশ জুড়ে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছেন এর মধ্যে উনিশজন কর্পোরেটর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

স্থানীয় নির্বাচনে বিপুল জয়ে যোগীকে কৃতিত্ব দিলেন মোদী

শনিবার রাজ্য নির্বাচন কমিশন জানায় ১৯৯ টি পুরসভার প্রধান নির্বাচনে বিজেপি ৮৮টিতে জিতেছে। তারপরেই রয়েছে নির্দলরা। অন্যদিকে নগর পঞ্চায়েতের প্রধানের ৫৪৪ টির মধ্যে ১৭০ টিতে জয়ী বিজেপি। তারপরেই রয়েছে নির্দলরা। তারা ১৫০টিতে জয়ী হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+