এই বিষয় নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পাশে রাজ্যপাল! 'বিতর্কে' ইন্ধন
মহাভারতের যুগে ইন্টারনেট ছিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠলেও, এ বক্তব্যে তাঁর পাশেই দাঁড়ালেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।
মহাভারতের যুগে ইন্টারনেট ছিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠলেও, এ বক্তব্যে তাঁর পাশেই দাঁড়ালেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।

ত্রিপুরার রাজ্যপাল বলেছেন, মুখ্যমন্ত্রী পৌরানিক যুগের দৃষ্টিভঙ্গি বর্ণনা করেছেন। বিষয়টি নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে টুইটও করেছেন তথাগত রায়।
মঙ্গলবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দেওয়া ব্যাখ্যায় উঠে এসেছিল, আজ যা কিছু আবিষ্কার তাঁর অনেক কিছুই ছিল প্রাচীন যুগে। এমনকী মহাভারতের যুগেও ছিল ইন্টারনেট। ইন্টারনেট ছিল বলেই সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে রাজমহলে বসেই কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা দিতে পেরেছিলেন।
এর আগে বিজেপি ও সঙ্ঘ নেতারা নানা মন্তব্যে নয়া দর্শন স্থাপন করেছিলেন। তার মধ্যে ছিল 'ডারউইন তত্ত্ব', 'গোমূত্রে ক্যানসার সারা', 'প্লাস্টিক সার্জারির নিদর্শন গণেশ'- এমন নানা মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই বিতর্কে নয়া সংযোজন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মন্তব্য 'মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল'। আর তার সঙ্গে তাল মেলালেন রাজ্যের রাজ্যপালও।
এর আগে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই বিতর্কি জড়িয়েছিলেন তথাগত রায়। বিলোনিয়ায় লেনিনের মূর্তি ভাঙার পর টুইট করে ঘটনাটি বৈধ বলেছিলেন তথাগত রায়। তাঁর বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করেছিলেন বাংলার বুদ্ধিজীবীদের একটা অংশ।
Tripura Chief Minister’s observations about the happenings of the Puranic period are topical. It is virtually impossible to conceive of devices like ‘Divya drishti’,Pushpaka Ratha’,etc without some kind of prototype and study thereon
— Tathagata Roy (@tathagata2) April 18, 2018
Narrow minded people find it tough to believe this. They want to belittle their own nation & think highly of other countries. Believe the truth. Don't get confused & don't confuse others: Tripura CM Biplab Deb on his claim 'internet & satellite existed since Mahabharata era' pic.twitter.com/pVAMCTZHEo
— ANI (@ANI) April 18, 2018












Click it and Unblock the Notifications