নারী দিবসে সেরা সম্মান, টাইম ম্যাগাজিন কভারে জায়গা পেল প্রতিবাদী মহিলা কৃষকরা
নারী দিবসে সেরা সম্মান, টাইম ম্যাগাজিন কভারে জায়গা পেল প্রতিবাদী মহিলা কৃষকরা
শনিবার গোটা বিশ্বে পালন হবে আন্তর্জাতিক নারী দিবস। আর এইদিনটিকে নারীদের বিশেষভাবে সম্মান দেওয়ার জন্য টাইম ম্যাগাজিন অভিনব এক উদ্যোগ নিয়েছে। টাইম ম্যাগাজিনের আন্তর্জাতিক কভার এবার উৎসর্গ করা হয়েছে দিল্লির সীমান্তে কৃষক আন্দোলনের নেতৃত্বে থাকা মহিলাদের, যাঁরা বহু মাস ধরে সরকারের তিনটে কৃষি আইনের বিরোধিতা করে চলেছেন।

টাইম ম্যাগাজিনের নতুন আন্তর্জাতিক কভারে লেখা রয়েছে, 'আমায় ভয় দেখানো চলবে না। আমায় কেনাও যাবে না।’ দেশে কৃষক আন্দোলনের নেতৃত্বে থাকা মহিলাদের ছবিও দেওয়া হয়েছে। কভারের ছবিতে দেখা গিয়েছে, কিছু মহিলা কৃষক প্রতিবাদী কোলে তাঁদের সন্তানদের নিয়ে স্লোগান দিচ্ছেন। এই ছবিতে কিছু বয়স্ক মহিলাদেরও দেখা যাচ্ছে।
টাইম মাগাজিনের আর্টিকালে লেখা হয়েছে যে তিনটে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মহিলা কৃষকরা ক্রমাগত প্রতিবাদ করে চলেছেন দিল্লি সীমান্তে, যেখানে সরকার মহিলাদের বাড়ি ফিরে যেতে বলেছে। পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে আসা হাজার হাজার কৃষকদের মধ্যে রয়েছেন বেশ কিছু মহিলাও।
যাঁরা মাঝে মাঝে প্রতিবাদের জায়গায় ঘুমিয়েও নিচ্ছেন আবার প্রয়োজনে দ্বিগুন উদ্দীপনায় সরকারের বিরুদ্ধে স্লোগানও দিচ্ছেন। ভারতের কৃষক আন্দোলন ইতিমধ্যেই আন্তর্জাতিক তারকাদের কাছে সমর্থন পেয়েছে। রিহানা ও গ্রেটা থুনবার্গের মতো তারকারা কৃষকদের সমর্থনে টুইট করেছেন। যা দেখে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে মিথ্যা প্ররোচনার ফাঁদে দেশবাসী যেন পা না দেন।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications