ফের হিংসা ভূস্বর্গে! কাশ্মীরে দুটি জঙ্গি হামলায় শহিদ ২ পুলিশকর্মী
শ্রীনগর ও বুদগামে আলাদা দুটি জঙ্গি হামলায় দুজন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। হামলাকারী জঙ্গিরা পুলিশদের মেরে তাদের অস্ত্র নিয়ে পালিয়ে গিয়েছে।
শ্রীনগর ও বুদগামে আলাদা দুটি জঙ্গি হামলায় দুজন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। হামলাকারী জঙ্গিরা পুলিশদের মেরে তাদের অস্ত্র নিয়ে পালিয়ে গিয়েছে।

হুরিয়ত কনফারেন্সের নেতা ফজল হক কুরেশির বাড়ির সামনে শ্রীনগরে একটি গার্ড পোস্টে বসেছিলেন কনস্টেবল ফারুক আহমেদ। সেখানে তাকে গুলি করে খুন করা হয়।
তার আগে জঙ্গিরা বুদগামের চাহার-ই-শরিয়েফে পুলিশ গার্ড পোস্টে হামলা করে। সেই হামলায় কুল্টার সিং নামে আর এক পুলিশ নিহত হন। তাঁর রাইফেল নিয়ে জঙ্গিরা পালিয়েছে বলে জানা গিয়েছে।
#SpotVisuals Terrorists attacked one security guard in Srinagar's Soura #JammuAndKashmir pic.twitter.com/waPh3YOS1v
— ANI (@ANI) February 25, 2018
এদিন সকালে ৫টা ১৫ মিনিট নাগাদ বন্দিপোরার বন মহল্লা এলাকায় জঙ্গিরা সেনার উপরে গুলি চালিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এই ঘটনার পরে সেনা গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে।












Click it and Unblock the Notifications