Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পড়ুয়াদের সামনেই শিক্ষিকার গায়ে কেরোসিন ঢেলে আগুন ব্যবসায়ীর, বেঙ্গালুরুর ঘটনায় ছিঃ ছিঃ

ক্লাসভর্তি পড়ুয়ার সামনেই শিক্ষিকার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরাল এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থা ওই শিক্ষিকার, বিজনেস পার্টনারের সঙ্গে মনোমালিন্যের জেরে হামলা বলে অনুমান পুলিশের।

ক্লাসরুমের মধ্য়েই শিক্ষিকার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিল এক ব্যক্তি। ভয়ে, আতঙ্কে সেই দৃশ্য দেখল ক্লাসভর্তি পড়ুয়া। আপাতত ৫০ শতাংশের বেশি পুড়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি স্কুলে।

পড়ুয়াদের সামনেই শিক্ষিকার গায়ে কেরোসিন ঢেলে আগুন ব্যবসায়ীর, বেঙ্গালুরুর ঘটনায় ছিঃ ছিঃ

বুধবার দুপুরে বেঙ্গালুরুর সাম্ভাইয়াপাল্য এলাকায় একটি সরকারি স্কুলের পঞ্চম শ্রেণিতে সোশ্যাল সায়েন্সের ক্লাস নিচ্ছিলেন কে জি সুনন্দা নামে ওই শিক্ষিকা। দুপুর ২টো নাগাদ হঠাৎই ক্লাসে ঢুকে পড়ে রেণুকারাধ্য় নামে এক ব্যক্তি। সুনন্দার ওপর চিৎকার করতে থাকেন ওই ব্যক্তি। সুনন্দা তাঁকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলেন। কিন্তু বেরিয়ে না গিয়ে হাতে থাকা বোতল থেকে কেরোসিন ঢেলে দেন সুনন্দার ওপর। এরপরই আগুন ধরিয়ে দেওয়া হয় সুনন্দার গায়ে। ঘটনার ভয়াবহতায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিল কচি পড়ুয়ারা।

এরপরই তড়িঘড়ি অগ্নিদগ্ধ সুনন্দাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে এই ঘটনার পরই রেণুকারাধ্যের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেজি সুনন্দা শিক্ষকতা করলেও তিনি একটি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। সেই বিজনেস পার্টনার ছিলেন রেুকারাধ্য। কিন্তু সম্প্রতি টাকা পয়সার নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয়। তার জেরেই এই ঘটনা বলে মনে করছে পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+