স্কুলেই ছাত্রের গুলিতে মৃত প্রিন্সিপাল, মোদীর দল শাসিত রাজ্যে আতঙ্ক
দ্বাদশ শ্রেণির ছাত্রের গুলিতে নিহত স্কুলের প্রিন্সিপাল। এমনই ঘটনা ঘটেছে হরিয়ানার যমুনানগরে। ভিঅভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানিয়েছেন এসপি রাজেশ কালিয়া।
দ্বাদশ শ্রেণির ছাত্রের গুলিতে নিহত স্কুলের প্রিন্সিপাল। এমনই ঘটনা ঘটেছে হরিয়ানার যমুনানগরে। ভিঅভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানিয়েছেন এসপি রাজেশ কালিয়া।

স্কুলের মধ্যেই রিভলবার নিয়ে ছাত্রটি প্রিন্সিপালকে আক্রমণ করে। সেই সময় প্রিন্সিপাল রীতা ছাব্রা নিজের অফিসেই ছিলেন। শনিবার বেলা ১১.৩৫ নাগাদ হামলার ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ হরিয়ানার যমুনানগরের স্বামী বিবেকানন্দ স্কুলের প্রিন্সিপালকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
প্রিন্সিপালকে গুলিবিদ্ধ করার পর স্কুলের কর্মীদের ভয় দেখিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে অভিযুক্ত ছাত্রটি। পরে স্থানীয়রাই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
Haryana: Principal of Vivekananda School in Yamunagar has been shot dead by a class 12th student, according to SP Rajesh Kalia the accused has been arrested,
— ANI (@ANI) January 20, 2018
দিল্লির দ্বারকায় ২০১৭-র জুলাইয়ে টিউশন শিক্ষককে গুলি করে মারে বাইকে আসা আততায়ীরা। স্থানীয়রা জানান, বাইকে এসে আততায়ীরা মুখে, বুকে, পেটে গুলি করে। তিনি দোকানে ঢুকে বাঁচতে চেষ্টা করলেও, পিছু ছাড়েনি আততায়ীরা। গুলিতে পড়ে যাওয়ার পর এলাকা ছেড়েছিল আততায়ীরা। পরে ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হয়।












Click it and Unblock the Notifications