সুপ্রিম কোর্টের নির্দেশ! তফশিলি জাতি, উপজাতি আইন সংশোধনীর বৈধতা বহাল
সুপ্রিম কোর্টের নির্দেশ! তফশিলি জাতি, উপজাতি আইন সংশোধনীর বৈধতা বহাল
তফশিলি জাতি উপজাতি সংশোধনী আইন ২০১৮ বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই আইনে তফশিলি জাতি উপজাতিদের ওপর হামলাকারীর অন্তর্বর্তী জামিনের সংস্থান রাখা হয়নি। সুপ্রিম কোর্টের অপর এক নির্দেশে এই আইনের ধারাগুলির কার্যকারীতা হ্রাস পেয়েছিল।

সুপ্রিম কোর্টের বেঞ্চের নির্দেশ
সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চের বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি বিনীত সরণ এবং বিচারপতি বরীন্দ্র ভাট তফশিলি জাতি, উপজাতি সংশোধনী আইন ২০১৮ বহাল রাখেন।

আইনকে লঘু করা হবে না, ছিল ইঙ্গিত
তবে ২০১৯-এর অক্টোবরেই বেঞ্জের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল সংশোধনী বহাল রাখার বিষয়ে। ৩ বিচারপতি বলেছিলেন, আইনের কোনও বিধানই লঘু করা হবে না। কিংবা বাদ দেওয়াও হবে না। আইন যা ছিল তাই থাকবে। এই আইনে পুলিশ কোনও অভিযোগ পেলে প্রাথমিক তদন্ত শুরু করতে পারবে বলেও জানিয়েছিল সর্বোচ্চ আদালত। সেই সময় এসসি এসটি আইন সম্পর্কিত রায় প্রত্যাহার করে নিয়েছিল সুপ্রিম কোর্ট।

২০ মার্চ, ২০১৮-র নির্দেশের বিরুদ্ধে কেন্দ্র আবেদন
কেন্দ্রের তরফে সর্বোচ্চ আদালতের কাছে ২০ মার্চ, ২০১৮-র নির্দেশের রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল। কেননা মার্চের রায়ের ফলে এসসি এসটি আইনে আওতায় গ্রেফতারের সংস্থান কার্যত বন্ধ হয়ে গিয়েছিল।

১৯৮৯ সালে চালু হয়েছিল আইন
তফশিলি জাতি উপজাতিদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ দমনের জন্য ১৯৮৯ সালে তৎকালীন রাজীব গান্ধীর সরকার অস্পৃশ্যতা রোধ করতে এবং সমতা লাগু করতে আইন প্রণনয় করেছিল।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications