দল থেকে ইস্তফা একদা লালু ঘনিষ্ঠ নেতার! বিধানসভা নির্বাচনের আগে নীতীশে রাজ্যে জল্পনা চরমে
দল থেকে ইস্তফা একদা লালু ঘনিষ্ঠ নেতার! বিধানসভা নির্বাচনের আগে নীতীশে রাজ্যে জল্পনা চরমে
আরজেডি থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান নেতা রঘুবংশপ্রসাদ সিং। করোনা আক্রান্ত হয়ে তিনি ভর্তি রয়েছেন নয়াদিল্লির এইমসে। সাদা কাগজেই তিনি চিঠি লিথেছেন দলের প্রেসিডেন্ট লালুপ্রসাদ যাদবকে। তিনি লিথেছেন, জননায়ক কর্পুরি ঠাকুর মারা যাওয়ার পর ৩২ বছর লালুর পাশে ছিলেন। কিন্তু এখন আর নেই।

নেতা কর্মীদের জন্য দুঃখিত
নিজের সঙ্গে দলের নেতা ও কর্মীদের যোগাযোগ থাকার কথা জানিয়ে রঘুবংশ লিখেছেন তিনি দুঃখিত।

জুনে দলের সহ সভাপতির পদ থেকে ইস্তফা
রঘুবংশপ্রসাদ সিং গত জুনে আরজেডির জাতীয় সহ সভাপতির পদে ইস্তফা দেন।

করোনায় আক্রান্ত হয়ে ভর্তি দিল্লির এইমসে
করোনায় আক্রান্ত হওয়ায় বর্ষীয়ান এই নেতা প্রথমে ভর্তি করানো হয়েছিল পটনার এইমসে। পরে তাঁকে ভর্তি করানো বয় নয়াদিল্লির এইমসে। বুধবার তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।

দসে একঘরে রঘুবংশপ্রসাদ সিং
বিহারের মহাজোটে তেজস্বীপ্রসাদ যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করায় চাপ দেওয়ার বিরুদ্ধে তিনি। বর্তমান পরিস্থিতিতে দলেও একঘরে হয়ে পড়েছেন তিনি। রাজ্যসভার টিকিটও দেওয়া হয়নি তাঁকে।
{quiz_339}












Click it and Unblock the Notifications