‘রামের ভরসা’য় চলছে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, হাইকোর্টে ভর্ৎসিত যোগী সরকার
হাইকোর্টে ভর্ৎসিত যোগী সরকার
যোগী আদিত্যনাথের কথায় উত্তরপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থা ঠিকই রয়েছে। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। উত্তরপ্রদেশে দ্বিতীয় করোনা ওয়েভের লড়াইয়ের মাঝেই গ্রাম ও ছোট ছোট শহরের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে এলাহাবাদ হাইকোর্টে আলোচনা করার সময় এ প্রসঙ্গে হাইকোর্ট হিন্দিতে জনপ্রিয় একটি কথা বলেন, 'রাম ভরোসে (রামের ভরসায়)।’

আদালতের ব্যাঙ্গাত্মক কটাক্ষ
বিচারপতি সিদ্ধার্থ বর্মা ও অজিত কুমারের বেঞ্চ এই আবেদনের শুনানি করছিলেন। বিচারপতিদের দাবি ছিল যে রাজ্যে কোভিড রোগীদের ভালো করে চিকিৎসা হোক, কারণ আদালত এটা লক্ষ্য করেছে যে উত্তরপ্রদেশের গোটা স্বাস্থ্য পরিকাঠামো, বিশেষ করে ছোট শহর ও গ্রামগুলিতে জনপ্রিয় হিন্দি কথা 'রাম ভরোসে' (রামের ভরসায়)-তে চলছে। আদালতে তিন সদস্যের কমিটি রিপোর্ট পেশ করে এপ্রিল মাসে পশ্চিম উত্তরপ্রদেশের মিরুটের জেলা হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া এক রোগীর বিষয়ে অভিযোগ জানান।

রোগী নিখোঁজ হওয়ার ঘটনা
আদালত দেখেছে, সন্তোষ কুমার নামে রোগীকে প্রকৃতপক্ষে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তিনি রেস্টরুমে পড়ে যান। তারপর তাঁকে স্ট্রেচারে করে নিয়ে আসা হয় এবং তাঁকে সুস্থ করার চেষ্টা করা হয় কিন্তু তিনি মারা যান। এরপর দেখা যায় যে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ বলে তাঁর দেহ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা মিলে পুড়িয়ে দেয়। আদালত এই ঘটনা প্রসঙ্গে বলে, 'নাইট ডিউটিতে থাকাকালীন চিকিৎসকদের একাংশের এটি চরম গাফিলতির মধ্যে পড়ছে।'

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো দুর্বল
উত্তরপ্রদেশের স্বাস্থ্য সেবা নিয়ে আদালত তার পর্যবেক্ষণ থেকে বলেছে, 'স্বাস্থ্য পরিকাঠামো উদ্বিগ্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই কয়েকমাসে আমরা বুঝতে পেরেছি যে এই পরিকাঠামো খুব হাল্কা, ভঙ্গুর ও দুর্বল।' আদালত আরও বলেছে যে, 'স্বাভাবিক সময়ে মানুষের মেডিক্যাল প্রয়োজনীয়তা পূরণ করতে পারে না আর এখন মহামারির সময়ে তার প্রত্যাশা করার কোনও অর্থ নেই।'

উত্তরপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থা
উত্তরপ্রদেশে মহামারি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কেস সংখ্যা ১৬.১৯ লক্ষ। গতমাসে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পেয়ে ২০ হাজার ছুঁয়েছে। অথচ এতকিছুর পরও রাজ্য সরকার জানিয়েছে যে রাজ্যে মেডিক্যাল অক্সিজেনের অভাব নেই। কিন্তু রোগীরা হাসপাতালে অক্সিজেন সহ ওষুধের অভাবে ভুক্তভোগী হচ্ছেন। যার ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন অংশে গঙ্গায় ভেসে উঠতে দেখা গিয়েছে একাধিক দেহ। যার মধ্যে অধিকাংশই করোনায় মৃত। কেন্দ্র উত্তরপ্রদেশ ও তার প্রতিবেশী রাজ্য বিহারকে এ ধরনের ঘটনা থেকে দ্রুত বিরত থাকতে বলেছে।












Click it and Unblock the Notifications