অস্তিত্বের লড়াই কংগ্রেসের! শিমলায় প্রিয়াঙ্কার বাড়িতে বিহারে ভোটের দিন পিকনিকে ছিলেন রাহুল গান্ধী

অস্তিত্বের লড়াই কংগ্রেসের! শিমলায় প্রিয়াঙ্কার বাড়িতে বিহারে ভোটের দিন পিকনিকে ছিলেন রাহুল গান্ধী

অস্তিত্ব সংকটে ভুগছে কংগ্রেস। বিহার বিধানসভা ভোটে মহাজোটকে ডুবিয়েছে একা কংগ্রেস। ৭০টা আসনের জয়ের দাবি করে পেয়েছে মাত্র ১৯টি আসন। কংগ্রেস না ডোবালে হয়তো মহাজোটই বিহারে সরকার গড়ত। তেজস্বীর মুখ্যমন্ত্রী হওয়ার সব সম্ভাবনা একা মাটি করে দিয়েছে কংগ্রেস। বিহারে ভোটের দিন পিকনিকে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শিমলায় প্রিয়াঙ্কা গান্ধীর বাড়িতে ছিলেন তিনি।

কংগ্রেস খারাপ ফল

কংগ্রেস খারাপ ফল

বিহার বিধানসভা ভোটে একেবারে ধরাশায়ী অবস্থা কংগ্রেসের। আরজেডির সঙ্গে লড়াই করে ৭০টি আসন দখলে রেখেছিল কংগ্রেস। কিন্তু ভোটের পরে দেখা গিয়েছে ৭০িটর মধ্যে মাত্র ১৯টি আসন ঘরে নিয়ে যেতে পেরেছে কংগ্রেস। একমাত্র কংগ্রেসের খারাপ ফলের কারণেই এবার মহাজোট পিছিয়ে পড়েছে। ভোটের ফলাফল প্রকাশের পর তাই মহাজোটের মধ্যেই মুখ লুকোতে হয়েছে কংগ্রেসকে।

পিকনিকে ছিলেন রাহুল

পিকনিকে ছিলেন রাহুল

গোটা দেশে অস্তিত্ব সংকটে ভুগছে কংগ্রেসের। বিহারের বিধানসভা ভোট ছিল বড় পরীক্ষা। অথচ রাহুল গান্ধী তখন পিকনিকে মজে ছিলেন। প্রিয়াঙ্কা গান্ধীর সিমলার বাড়িতে ছিলেন তিনি। তেজস্বী নাকি নিজে জানিয়েছেন সেকথা। এই নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে মহাজোটের অন্দরে। কংগ্রেসের খারাপ ফলের জন্যই হেরেছে মহাজোট অভিযোগ উঠতে শুরু করেছে।

কাঠগড়ায় কংগ্রেস

কাঠগড়ায় কংগ্রেস

বিহারে মহাজোটের ক্ষমতায় না আসার জন্য কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অন্য দলগুলি। কংগ্রেসটে ৭০ টি আসন না দিলে হয়তো মহাজোটই এবার ক্ষমতায় আসত। অন্যদিকে মধ্যপ্রদেশে উপনির্বাচনেও কংগ্রেস ধরাশায়ী হয়েছে। কােজই বিহারের বিধানসভা ভোটটি ছিল কংগ্রেসের অস্তিত্ব লড়াইয়ের ভোট। কিন্তু সেটাতেও ধাক্কা খেয়েছে কংগ্রেস।

সফল বামেরা

সফল বামেরা

বিহারে বিধানসভা ভোটে কংগ্রেসকে ৭০িট আসন না দিয়ে বামেদের সেই আসল দিলে সাফল্য পেত মহাজোট। কারণ বিহার বিধানসভা ভোটে অত্যন্ত ভাল ফল করেছে বামেরা। ভোটের পরে তাই মহাজোটেই কোণঠাসা হয়ে পড়েছে কংগ্রেস। আসন ভাগাভাগীর সমীকরণ নিয়েও রাহুলদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে মহাজোটের অন্য রাজনৈতিক দলগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+