যুদ্ধের জন্যে তৈরি রাফাল, আজ বায়ুসেনার 'গোল্ডেন অ্যারো' স্কোয়াড্রনে যোগ দেবে ফাইটারজেটগুলি

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে প্রথম পাঁচটি রাফাল যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হবে। আম্বালা বিমানঘাঁটিতে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লসহ দেশের সেনা আধিকারিকরা। আজ সকাল দশটা নাগাদই এই অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে।

রাজনাথের সঙ্গে বৈঠক হবে ফরাসি বিদেশমন্ত্রীর

রাজনাথের সঙ্গে বৈঠক হবে ফরাসি বিদেশমন্ত্রীর

অনুষ্ঠানের পর দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও সুরক্ষা সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আম্বালায় আলোচনা করবেন বলে জানা গিয়েছে। ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর বৃহস্পতিবার সকালে ভারতে পৌঁছানোর কথা রয়েছে এবং বিকেলে তিনি ফিরে যাবেন বলে জানা গিয়েছে।

৫৯ হাজার কোটি টাকার চুক্তি

৫৯ হাজার কোটি টাকার চুক্তি

ভারত ফ্রান্সের কাছ থেকে ৫৯ হাজার কোটি টাকায় ৩৬টি বিমান সংগ্রহের জন্য চুক্তি স্বাক্ষর করে। তার প্রায় চার বছর পর চলতি বছরের ২৯ জুলাই প্রথম ব্যাচ ভারতে পৌঁছায়। ফরাসি মহাকাশ সংস্থা দাসোঁ অ্যাভিয়েশনের তৈরি এই জেটগুলি এখনও আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয়নি।

৯ টনের বেশি যুদ্ধাস্ত্র বইতে পারে রাফাল

৯ টনের বেশি যুদ্ধাস্ত্র বইতে পারে রাফাল

এদিকে ২০১৬ সালের ভারত ও ফ্রান্সের চুক্তি অনুযায়ী বর্তমানে ৩৬টি রাফাল যুদ্ধবিমান পাওয়ার কথা রয়েছে ভারতের। তার মধ্যেই প্রথম ৫টি চলে এসেছে। এই রাফায়েল জেটগুলি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। ৯ টনের বেশি যুদ্ধাস্ত্র বইতে পারা ডবল ইঞ্জিন মল্টিরোল কমব্যাট ফাইটার এয়ারক্রাফ্ট রাফাল আকাশ থেকে ভূমিতে ও সমুদ্রে নির্ভুল লক্ষ্যভেদে সক্ষম।

ইন্ডিয়া-স্পেসিফিক এনহ্যান্সমেন্ট

ইন্ডিয়া-স্পেসিফিক এনহ্যান্সমেন্ট

বাহিনী সূত্রে খবর, এই রাফাল যুদ্ধবিমানগুলির বেশ কয়েকটি ইন্ডিয়া-স্পেসিফিক এনহ্যান্সমেন্ট রয়েছে। যার মধ্যে কিছু ছোটোখাটো জিনিস ভারতেই যুক্ত করা হয়েছে। তবে প্রতিটি যুদ্ধ বিমানই 'প্লাগ অ্যান্ড প্লে' অবস্থায় নেমেছিল দেশে। পাশাপাশি এর মধ্যেই এয়ার-টু-এয়ার এবং স্কাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে।

'গোল্ডেন অ্যারো' ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে রাফালগুলিকে

'গোল্ডেন অ্যারো' ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে রাফালগুলিকে

আম্বালা বিমান ঘাঁটির 'গোল্ডেন অ্যারো' ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে রাফালগুলিকে। চিনের সঙ্গে সংঘাতের আবহে রাফাল যুদ্ধবিমানের হাত ধরে বায়ু-সেনার শক্তিবৃদ্ধি গোটা দেশকেই নতুন করে অক্সিজেন জোগাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+