Mann Ki Baat: তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসানোর জন্য ভোটারদের ধন্যবাদ, মন কি বাত অনুষ্ঠানে বার্তা মোদীর
তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আজ প্রথম মন কি বাত অনুষ্ঠান নরেন্দ্র মোদীর। ১১১ তম মন কি বাত অনুষ্ঠানের শুরুতেই তিনি দেশের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। মোদী বলেছেন গণতন্ত্রের উপরে বিশ্বাস রেখে ভোটাররা যে তাঁকে নির্বাচিত করেছেন তার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন ভোটারদের।
তিনি দেশের ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, যেভাবে দেশের সংবিধানের উপরে আস্থা রেখে বিপুল সংখ্যক মানুষ বুথে গিয়ে ভোট দান করেছেনএবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপরে আস্থা রেখেছেন সেটা অবিস্মরণীয়।

২০২৪-ক লোকসভা নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হয়েছে। গোটা বিশ্ব ভারতের এই নির্বাচনের দিকে নজর রেখেছিল। দেশের বিপুল সংখ্যক ভোটার এই গণতান্ত্রিক উৎসবে স্বতোঃস্ফূর্ত যোগদান করে ইতিহাস তৈরি করেছেন বলে মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬৫ কোটি মানুষ ২০২৪-র লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তিনি বলেছেন ভোটের জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল মন কি বাত অনুষ্ঠান। আবার এই অনুষ্ঠান চালু হল । প্রতিমাসের প্রথম রবিবার মন কি বাত অনুষ্ঠান চলবে। ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর এই রেডিও অনুষ্ঠান শুরু করেছিলেন। প্রত্যন্ত এলাকায় মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দিতেই এই অনুষ্ঠান শুরু করেছিলেন তিনি।
মন কি বাত অনুষ্ঠান ২২টি ভারতীয় ভাষায় সম্প্রচারিত হয়ে থাকে। সেই সঙ্গে্ ১১টি বিদেশি ভাষাতেও সম্প্রচারিত হয়। তার মধ্যে ফরাসি, চাইনিজ, আরবিক রয়েছে। ভারতের প্রায় ৫০০ সম্প্রচারিত কেন্দ্র থেকে এই মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারিত হয়।
মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে একাধিক বিষয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। খেলা থেকে কৃষি। স্থানীয় উৎসব অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো থেকে শুরু করে অর্গানিক ফার্মিং একাধিক ইস্যুতে বার্তা দিতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী মোদীকে। সেই সঙ্গে ভারতের মহাকাশ গবেষণা, চন্দ্রযান অভিযান নিয়েও বার্তা দিয়েছেন তিনি।
তৃতীয় মোদী সরকারের প্রথম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে রথ যাত্রা এবং ইদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। সেই সঙ্গে সিধু কানহু জয়ন্তী নিয়েও বার্তা দিয়েছেন প্রদানমন্ত্রী মোদী। দেশের দুই আদিবাসী নেতাকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। হুল উৎসবরে জন্য আদিবাসী সমাজকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের











Click it and Unblock the Notifications